হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট রাখার নির্দেশনা স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩ জুন – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ রাখার বিষয়ে আগের দেওয়া নির্দেশনা স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ১ জুন এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হলেও মাত্র এক দিনের ব্যবধানে তা বাতিল করা হলো। এর ফলে আসন্ন পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল থাকবে কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে।

এর আগে গত ১ জুন কেন্দ্র সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির ডিভিআর এবং এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ রাখতে হবে। একই সাথে থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের কাজে সম্পৃক্ত ব্যক্তিদের পরিচয় ও তথ্য বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তবে বোর্ডের নতুন এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা স্থগিত করার কথা জানানো হয়।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগে পাঠানো নির্দেশনাটি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে পরীক্ষা নিয়ন্ত্রক একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট রাখার নির্দেশনা স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট রাখার নির্দেশনা স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ জুন – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ রাখার বিষয়ে আগের দেওয়া নির্দেশনা স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ১ জুন এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হলেও মাত্র এক দিনের ব্যবধানে তা বাতিল করা হলো। এর ফলে আসন্ন পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল থাকবে কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে।এর আগে গত ১ জুন কেন্দ্র সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির ডিভিআর এবং এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ রাখতে হবে। একই সাথে থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের কাজে সম্পৃক্ত ব্যক্তিদের পরিচয় ও তথ্য বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।তবে বোর্ডের নতুন এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা স্থগিত করার কথা জানানো হয়।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগে পাঠানো নির্দেশনাটি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে পরীক্ষা নিয়ন্ত্রক একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×