হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ আগস্ট – ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্র মুক্তি পায়।

নতুন একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

অপু বিশ্বাস বলেন, ‘এখন শুটিং নিয়ে ভাবছি না, বন্যার্তদের নিয়ে ভাবছি। তাদের জন্য মনটা ভালো নেই।’

‘পত্রিকার পাতায় কিংবা টেলিভিশন অন করলেই বন্যার নিউজ সবার আগে চোখে পড়ে। অসহায় মানুষের মুখগুলো দেখলেই কান্না পায়। বয়স্ক নারীদের কষ্টটা মেনে নিতে পারছি না। তা ছাড়া শিশুদের মুখ যখন দেখি, তখন আমার সন্তানকে ওই জায়গায় ভাবি। সব মিলিয়ে বন্যার সময় যারা কষ্টে আছেন, তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে।’

ইতোমধ্যে অপু বিশ্বাস একজন প্রতিনিধির মাধ্যমে বন্যার্তদের জন্য টিএসসিতে আয়োজিত উদ্যোগে সহযোগিতা করেছেন। তিনি বলেন, টিএসসিতে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে সবাই বন্যার্তদের জন্য কাজ করছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। দেশের সংকটকালে তারা সমানে কাজ করছেন।

‘আমি আমার সাধ্যমতো নগদ অর্থ দিয়ে একজন প্রতিনিধিকে পাঠিয়েছি। আমি মনে করি এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত’, যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, সবচেয়ে ভালো লাগে দেশে কোনো সংকট দেখা দিলে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সবাই একসঙ্গে কাজে নেমে পড়ার ব্যাপারটি। তবে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে টিএসসিতে নতুন উদ্যমে দেশের কাজে নেমেছেন শিক্ষার্থীরা। এটা সত্যিই ভালো একটি উদাহরণ হয়ে থাকবে।

বন্যার্তদের পাশে সরাসরি যেতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে ত্রাণ পাঠিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। বলেন, ‘অবশ্যই আমিই যেতাম তাদের কাছে। পাশে দাঁড়াতাম। কিন্তু ছোট সন্তান রেখে যেতে পারিনি বলেই প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়েছি।’

অপু বিশ্বাস মনে করেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। মানুষের সেবার মধ্যেই সব ভালোবাসা লুকিয়ে আছে। ‘আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, আজকে আমি যা হয়েছি কিংবা যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তার পুরো কৃতিত্ব দর্শকদের, ভক্তদের। তারা আমাকে ভালোবেসে অপু বিশ্বাস বানিয়েছেন। তাদের প্রতি অনুরোধ, দেশের এই সময়ে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ান।

অন্তর্বর্তী সরকারের বিষয়ে অপু বিশ্বাস বলেন, নতুন সরকার ভালো কিছু করবে। বৈষম্যর অবসান হবে। আমরা কেউই বৈষম্য চাই না।

সবশেষে এই ঢালিউড নায়িকা বলেন, সব ভেদাভেদ ভুলে এখন বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। এটাই এখন বড় চাওয়া। বন্যার্ত এলাকার মানুষগুলো বেঁচে থাকুক, তাদের মুখে আগের হাসি ফুটুক, তাদের সকল দুঃখ চলে যাক।

আইএ/ ৩০ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ আগস্ট – ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্র মুক্তি পায়। নতুন একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার। অপু বিশ্বাস বলেন, ‘এখন শুটিং নিয়ে ভাবছি না, বন্যার্তদের নিয়ে ভাবছি। তাদের জন্য মনটা ভালো নেই।’ ‘পত্রিকার পাতায় কিংবা টেলিভিশন অন করলেই বন্যার নিউজ সবার আগে চোখে পড়ে। অসহায় মানুষের মুখগুলো দেখলেই কান্না পায়। বয়স্ক নারীদের কষ্টটা মেনে নিতে পারছি না। তা ছাড়া শিশুদের মুখ যখন দেখি, তখন আমার সন্তানকে ওই জায়গায় ভাবি। সব মিলিয়ে বন্যার সময় যারা কষ্টে আছেন, তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে।’ ইতোমধ্যে অপু বিশ্বাস একজন প্রতিনিধির মাধ্যমে বন্যার্তদের জন্য টিএসসিতে আয়োজিত উদ্যোগে সহযোগিতা করেছেন। তিনি বলেন, টিএসসিতে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে সবাই বন্যার্তদের জন্য কাজ করছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। দেশের সংকটকালে তারা সমানে কাজ করছেন। ‘আমি আমার সাধ্যমতো নগদ অর্থ দিয়ে একজন প্রতিনিধিকে পাঠিয়েছি। আমি মনে করি এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত’, যোগ করেন তিনি। এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, সবচেয়ে ভালো লাগে দেশে কোনো সংকট দেখা দিলে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সবাই একসঙ্গে কাজে নেমে পড়ার ব্যাপারটি। তবে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে টিএসসিতে নতুন উদ্যমে দেশের কাজে নেমেছেন শিক্ষার্থীরা। এটা সত্যিই ভালো একটি উদাহরণ হয়ে থাকবে। বন্যার্তদের পাশে সরাসরি যেতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে ত্রাণ পাঠিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। বলেন, ‘অবশ্যই আমিই যেতাম তাদের কাছে। পাশে দাঁড়াতাম। কিন্তু ছোট সন্তান রেখে যেতে পারিনি বলেই প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়েছি।’ অপু বিশ্বাস মনে করেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। মানুষের সেবার মধ্যেই সব ভালোবাসা লুকিয়ে আছে। ‘আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো।’ তিনি আরও বলেন, আজকে আমি যা হয়েছি কিংবা যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তার পুরো কৃতিত্ব দর্শকদের, ভক্তদের। তারা আমাকে ভালোবেসে অপু বিশ্বাস বানিয়েছেন। তাদের প্রতি অনুরোধ, দেশের এই সময়ে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ান। অন্তর্বর্তী সরকারের বিষয়ে অপু বিশ্বাস বলেন, নতুন সরকার ভালো কিছু করবে। বৈষম্যর অবসান হবে। আমরা কেউই বৈষম্য চাই না। সবশেষে এই ঢালিউড নায়িকা বলেন, সব ভেদাভেদ ভুলে এখন বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। এটাই এখন বড় চাওয়া। বন্যার্ত এলাকার মানুষগুলো বেঁচে থাকুক, তাদের মুখে আগের হাসি ফুটুক, তাদের সকল দুঃখ চলে যাক। আইএ/ ৩০ আগস্ট ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এই দুর্যোগের সময়ে সবারই এগিয়ে আসা উচিত first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×