হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে ৪ শিশুর মৃত্যুতে ইউনিসেফের উদ্বেগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে চার কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ প্রতিক্রিয়া জানিয়েছে।

বিবৃতিতে ইউনিসেফ বলেছে, বুধবার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, তাতে অন্তত চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় ইউনিসেফ গভীরভাবে শোকাহত। বর্তমানে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের প্রতি সংস্থাটি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

ইউনিসেফ বলছে, ‘একের পর এক এমন জরুরি অবস্থা আমাদের সামনে তুলে ধরেছে যে অতি নাজুক পরিবেশে বসবাসকারী শিশু ও তাদের পরিবারের জন্য এই বর্ষা মৌসুম কতটা ঝুঁকি নিয়ে এসেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শরণার্থীশিবিরগুলোতয় বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে। এতে শরণার্থীশিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় সেবাগুলো পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন তৈরি হচ্ছে।’

বর্তমানে ইউনিসেফ ও তাদের অংশীজনেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারি কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারগুলোকে জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা প্রদানে ইউনিসেফ প্রস্তুত রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বিবৃতিতে আরও বলা হয়, বর্ষা মৌসুমজুড়ে শিশুরা যেন নিরাপদে থাকে এবং সম্ভাব্য সব জায়গায় তারা যেন স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, সুরক্ষা, মনোসামাজিক সহায়তা, শিক্ষাসহ জরুরি সেবাগুলো পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সহযোগিতা প্রদানে ইউনিসেফ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে ৪ শিশুর মৃত্যুতে ইউনিসেফের উদ্বেগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে ৪ শিশুর মৃত্যুতে ইউনিসেফের উদ্বেগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভূমিধসে চার কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে ইউনিসেফ বলেছে, বুধবার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, তাতে অন্তত চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় ইউনিসেফ গভীরভাবে শোকাহত। বর্তমানে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের প্রতি সংস্থাটি আন্তরিক সমবেদনা জানিয়েছে। ইউনিসেফ বলছে, ‘একের পর এক এমন জরুরি অবস্থা আমাদের সামনে তুলে ধরেছে যে অতি নাজুক পরিবেশে বসবাসকারী শিশু ও তাদের পরিবারের জন্য এই বর্ষা মৌসুম কতটা ঝুঁকি নিয়ে এসেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শরণার্থীশিবিরগুলোতয় বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে। এতে শরণার্থীশিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় সেবাগুলো পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন তৈরি হচ্ছে।’ বর্তমানে ইউনিসেফ ও তাদের অংশীজনেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকারি কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারগুলোকে জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা প্রদানে ইউনিসেফ প্রস্তুত রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্ষা মৌসুমজুড়ে শিশুরা যেন নিরাপদে থাকে এবং সম্ভাব্য সব জায়গায় তারা যেন স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, সুরক্ষা, মনোসামাজিক সহায়তা, শিক্ষাসহ জরুরি সেবাগুলো পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সহযোগিতা প্রদানে ইউনিসেফ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×