হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন


খুলনা, ৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা বর্তমানে একটি লড়াইয়ের মধ্যে রয়েছেন। আগামী ১২ তারিখ তারা ব্যালটের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে। তিনি ঘোষণা দেন, জনতার সহায়তায় এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করা হবে।

শনিবার খুলনা ৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে ফুলতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচনের পথ সহজ ছিল না। এটি অর্জনে সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং পুরো দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ২০০৯ সালের লগি বৈঠা থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং দিনের ভোট রাতে করার নজির সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনরায় ব্যালট বাক্স ভরা বা অনিয়মের চেষ্টা করা হলে জনগণের বিদ্রোহ সামলানো কঠিন হবে।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘদিনের দমন পীড়নে দলের ভেতরে ক্ষোভ থাকলেও জিয়ার আদর্শে বিশ্বাসীদের জন্য তাদের দরজা খোলা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা বর্তমানে একটি লড়াইয়ের মধ্যে রয়েছেন। আগামী ১২ তারিখ তারা ব্যালটের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে। তিনি ঘোষণা দেন, জনতার সহায়তায় এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করা হবে।শনিবার খুলনা ৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে ফুলতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচনের পথ সহজ ছিল না। এটি অর্জনে সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং পুরো দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ২০০৯ সালের লগি বৈঠা থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং দিনের ভোট রাতে করার নজির সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনরায় ব্যালট বাক্স ভরা বা অনিয়মের চেষ্টা করা হলে জনগণের বিদ্রোহ সামলানো কঠিন হবে।তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘদিনের দমন পীড়নে দলের ভেতরে ক্ষোভ থাকলেও জিয়ার আদর্শে বিশ্বাসীদের জন্য তাদের দরজা খোলা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×