হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ১২ মে – ঢালিউডের জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর। ব্যক্তিজীবনে তিন সন্তানের বাবা তিনি। তবে তিন সন্তানকে নিয়ে কখনো একসঙ্গে খুব একটা দেখা মেলে না এই তারকার। কন্ঠশিল্পী আঁখি আলমগীর নানাসময় ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। গত শুক্রবার (১০ মে) দিবাগত রাতে দেখা মিলল এক ভিন্ন চিত্র। বাবা আলমগীরের সঙ্গে তিন ভাই-বোনের ছবি প্রকাশ্যে আনলেন আঁখি আলমগীর। নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর সঙ্গে বাবা আলমগীর ছাড়াও রয়েছে বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদ। আঁখি বাদে আলমগীরের বাকি দুই সন্তান বরাবরই মিডিয়া থেকে আড়ালে থেকেছেন। যে কারণে ভক্তদের সঙ্গে যেন নতুন করে পরিচয় হলো তাদের।

এদিন ছবি প্রকাশ করে ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’ চারজনকে একফ্রেমে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতশিল্পী সেই ফেসবুক পোস্টে।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

জানা যায়, আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এ সংসারেই গায়িকা আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।

উল্লেখ্য, আশি ও নব্বইয়ের দশকের দাপুটে চিত্রনায়ক আলমগীর। কাজ করেছেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।

আইএ/ ১২ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মে – ঢালিউডের জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর। ব্যক্তিজীবনে তিন সন্তানের বাবা তিনি। তবে তিন সন্তানকে নিয়ে কখনো একসঙ্গে খুব একটা দেখা মেলে না এই তারকার। কন্ঠশিল্পী আঁখি আলমগীর নানাসময় ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। গত শুক্রবার (১০ মে) দিবাগত রাতে দেখা মিলল এক ভিন্ন চিত্র। বাবা আলমগীরের সঙ্গে তিন ভাই-বোনের ছবি প্রকাশ্যে আনলেন আঁখি আলমগীর। নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর সঙ্গে বাবা আলমগীর ছাড়াও রয়েছে বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদ। আঁখি বাদে আলমগীরের বাকি দুই সন্তান বরাবরই মিডিয়া থেকে আড়ালে থেকেছেন। যে কারণে ভক্তদের সঙ্গে যেন নতুন করে পরিচয় হলো তাদের।এদিন ছবি প্রকাশ করে ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’ চারজনকে একফ্রেমে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতশিল্পী সেই ফেসবুক পোস্টে।জানা যায়, আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এ সংসারেই গায়িকা আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।উল্লেখ্য, আশি ও নব্বইয়ের দশকের দাপুটে চিত্রনায়ক আলমগীর। কাজ করেছেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।আইএ/ ১২ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×