হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ নভেম্বর – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে রোববার (৩ নভেম্বর) দুই বিভাগকে এক করার অনুশাসন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুই বিভাগ করার প্রায় আট বছর পর আবার এক হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা’ বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন দিয়েছেন। এমতাবস্থায় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটিকে একত্রীকরণের বিষয়ে পরবর্তী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি এবং সুরক্ষা সেবা বিভাগের অধীনে চারটি সংস্থা রয়েছে। একীভূত হলে মন্ত্রণালয়ের নাম হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন এ মন্ত্রণালয়ের অধীন চলে আসবে ১০টি সংস্থা।

এখন জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে- পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সচিব মো. আবদুল মোমেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ নভেম্বর – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে রোববার (৩ নভেম্বর) দুই বিভাগকে এক করার অনুশাসন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুই বিভাগ করার প্রায় আট বছর পর আবার এক হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা’ বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন দিয়েছেন। এমতাবস্থায় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটিকে একত্রীকরণের বিষয়ে পরবর্তী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি এবং সুরক্ষা সেবা বিভাগের অধীনে চারটি সংস্থা রয়েছে। একীভূত হলে মন্ত্রণালয়ের নাম হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন এ মন্ত্রণালয়ের অধীন চলে আসবে ১০টি সংস্থা।এখন জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে- পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল।বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সচিব মো. আবদুল মোমেন।সূত্র: জাগো নিউজআইএ/ ০৩ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×