হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনসিপির প্রার্থী ঘোষণার পর যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি। আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে।

এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে নাইদ ইসলাম বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

তিনি বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে তাদের আহ্বান জানিয়েছিলাম।

তিনি বলেন, ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনও সুযোগ আছে। দলের যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। এছাড়া, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।

সূত্র; ঢাকা পোস্ট
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনসিপির প্রার্থী ঘোষণার পর যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনসিপির প্রার্থী ঘোষণার পর যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন।দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি। আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে।এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে নাইদ ইসলাম বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।তিনি বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে তাদের আহ্বান জানিয়েছিলাম।তিনি বলেন, ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনও সুযোগ আছে। দলের যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। এছাড়া, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।সূত্র; ঢাকা পোস্টএনএন/ ১০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×