হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলে মায়ামির জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৭ আগস্ট – মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন লিওনেল মেসি। আর তাতেই নিউইয়র্ক রেডবুলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। দলের হয়ে অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ।

এদিন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ঠিকই তাকে মাঠে নামানো হয়। তাতেই এমএলএসে অভিষেক হয় ফুটবলের খুদে জাদুকরের। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল দিয়ে রাঙালেন। শুধু তাই নয়, এ নিয়ে মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। এই মুহূর্তে তার গোলের সংখ্যা ১১টি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

রেডবুলের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো ছিলো না মেসিবিহীন ইন্টার মায়ামির। প্রথম ৩০ মিনিটে প্রতিপক্ষের পোস্টে কোনো শটই নিতে পারেনি তারা। অন্যদিকে ঘরের মাঠে দারুণ খেলছিলো রেডবুল। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। খেলার ধারার বিপরীতে ৩৭ মিনিটে গোল করে মায়ামিকে লিড এনে দেন গোমেজ।

পেছনে পড়ার পর সমতায় ফিরতে জোর চেষ্টা করে নিউইয়র্ক রেড বুল। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ডি-বক্সে ইন্টার ইন্টার মিয়ামির মিডফিল্ডার ডেভিড রুইজের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ভিএআরে গিয়ে বদলে যায় সে সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় বল রুইজের হাতে নয় কাঁধে লেগেছে।

ম্যাচের ৬০তম মিনিটে ভক্তদের অপেক্ষা শেষ হয়। বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসির মাঠে নামার পর আক্রমণের ধাড় বাড়লেও ব্যবধান বাড়াতে পারছিল না মায়ামি। অবশেষে ম্যাচের ৮৯তম মিনিটে লিওনেল মেসির অসাধারণ ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে লিড নেয় মায়ামি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা।

এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এল ইন্টার মায়ামি। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।

সূত্র: সমকাল
আইএ/ ২৭ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলে মায়ামির জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলে মায়ামির জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ আগস্ট – মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন লিওনেল মেসি। আর তাতেই নিউইয়র্ক রেডবুলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। দলের হয়ে অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। এদিন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ঠিকই তাকে মাঠে নামানো হয়। তাতেই এমএলএসে অভিষেক হয় ফুটবলের খুদে জাদুকরের। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল দিয়ে রাঙালেন। শুধু তাই নয়, এ নিয়ে মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। এই মুহূর্তে তার গোলের সংখ্যা ১১টি। রেডবুলের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো ছিলো না মেসিবিহীন ইন্টার মায়ামির। প্রথম ৩০ মিনিটে প্রতিপক্ষের পোস্টে কোনো শটই নিতে পারেনি তারা। অন্যদিকে ঘরের মাঠে দারুণ খেলছিলো রেডবুল। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। খেলার ধারার বিপরীতে ৩৭ মিনিটে গোল করে মায়ামিকে লিড এনে দেন গোমেজ। পেছনে পড়ার পর সমতায় ফিরতে জোর চেষ্টা করে নিউইয়র্ক রেড বুল। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ডি-বক্সে ইন্টার ইন্টার মিয়ামির মিডফিল্ডার ডেভিড রুইজের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ভিএআরে গিয়ে বদলে যায় সে সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় বল রুইজের হাতে নয় কাঁধে লেগেছে। ম্যাচের ৬০তম মিনিটে ভক্তদের অপেক্ষা শেষ হয়। বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসির মাঠে নামার পর আক্রমণের ধাড় বাড়লেও ব্যবধান বাড়াতে পারছিল না মায়ামি। অবশেষে ম্যাচের ৮৯তম মিনিটে লিওনেল মেসির অসাধারণ ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে লিড নেয় মায়ামি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এল ইন্টার মায়ামি। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১। সূত্র: সমকালআইএ/ ২৭ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×