হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার কক্সবাজারে ছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, ০১:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে কলাতলীতে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুইদিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ই ডিসেম্বর ৫ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

কক্সবাজারে আবারও ধর্ষণের ঘটনা। এবার কলাতলীর মামস্ আবাসিক হোটেলে এক স্কুলছাত্রীকে দুইদিন জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই ছাত্রী জানিয়েছে, গেল ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। পরে ১৫ই ডিসেম্বর রাতে একটি গাড়ীতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি। পরে ১৮ই ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। তবে এক সপ্তাহেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ভূক্তভোগী ছাত্রীর স্বজনরা জানায়, তারা আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আশিকের ভাবি শাহিনা আকতার দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয়।

মামস্ আবাসিক হোটেলের ম্যানেজার জানিয়েছেন, ১৩ থেকে ১৫ই ডিসেম্বর এ নামের কেউ তাদের হোটেলে ছিলো না। হোটেলটিতে সিসিটিভি থাকলেও ওই তারিখের ফুটেজ ডিলেট হয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এবার কক্সবাজারে ছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার কক্সবাজারে ছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, ০১:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে কলাতলীতে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুইদিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ই ডিসেম্বর ৫ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। কক্সবাজারে আবারও ধর্ষণের ঘটনা। এবার কলাতলীর মামস্ আবাসিক হোটেলে এক স্কুলছাত্রীকে দুইদিন জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী জানিয়েছে, গেল ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। পরে ১৫ই ডিসেম্বর রাতে একটি গাড়ীতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি। পরে ১৮ই ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। তবে এক সপ্তাহেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। ভূক্তভোগী ছাত্রীর স্বজনরা জানায়, তারা আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত আশিকের ভাবি শাহিনা আকতার দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয়। মামস্ আবাসিক হোটেলের ম্যানেজার জানিয়েছেন, ১৩ থেকে ১৫ই ডিসেম্বর এ নামের কেউ তাদের হোটেলে ছিলো না। হোটেলটিতে সিসিটিভি থাকলেও ওই তারিখের ফুটেজ ডিলেট হয়ে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×