হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার কলকাতাতেও শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৬ জানুয়ারি – চীন-মালয়েশিয়ার পর ভারতের বেঙ্গালুরুতে আগেই ধরা পড়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। এবার বাংলাদেশের আরও কাছে, কলকাতায় হদিশ মিললো এই ভাইরাসের। পশ্চিমবঙ্গের রাজধানীতে ছয় মাসের এক শিশুর শরীরে শনাক্ত হয়েছে এইচএমপিভি। চিকিৎসার পর শিশুটি আপাতত সুস্থ রয়েছে।

জানা গেছে, আক্রান্ত শিশুটির বাড়ি কলকাতার যাদবপুরে। কর্মসূত্রে তার বাবা-মা দুজনেই মুম্বাইয়ে থাকেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত বছরের নভেম্বর মাস নাগাদ শিশুটি মুম্বাই থেকে কলকাতায় এসেছিল। কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু ও আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশুটির পরিস্থিতি দেখে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি করার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়।

কী হয়েছে জানার জন্য শিশুটির লালারস সংগ্রহ করে পিসিআর চ্যানেলে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, শিশুটির হিউম্যান মেটানিউমো ভাইরাস পজিটিভ। পরবর্তীতে, ভেন্টিলেশন থেকে বের করেও প্রায় দিন দশেক তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এসএন পোদ্দার নামে আরেক চিকিৎসক জানান, যেহেতু এই মুহূর্তে এই ভাইরাসের কোনো টিকা নেই, তাই প্রতিরোধই একমাত্র পন্থা। হাই ফিভার (উচ্চমাত্রায় জ্বর), শ্বাসকষ্ট, কাশি, গায়ে ছোট ছোট দানা দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।

প্রাথমিকভাবে কী করা যাবে সে বিষয়ে এই চিকিৎসক জানিয়েছেন, সাবান এবং পানি দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, বাড়ির বাইরে থেকে এসে সবসময় হাত স্যানিটাইজ করা আবশ্যক। সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। মূলত শিশু এবং প্রবীণ ব্যক্তিরাই এই ভাইরাসের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তবে ভয়ের কিছু নেই। এমন কোন উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার কলকাতাতেও শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার কলকাতাতেও শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৬ জানুয়ারি – চীন-মালয়েশিয়ার পর ভারতের বেঙ্গালুরুতে আগেই ধরা পড়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। এবার বাংলাদেশের আরও কাছে, কলকাতায় হদিশ মিললো এই ভাইরাসের। পশ্চিমবঙ্গের রাজধানীতে ছয় মাসের এক শিশুর শরীরে শনাক্ত হয়েছে এইচএমপিভি। চিকিৎসার পর শিশুটি আপাতত সুস্থ রয়েছে।জানা গেছে, আক্রান্ত শিশুটির বাড়ি কলকাতার যাদবপুরে। কর্মসূত্রে তার বাবা-মা দুজনেই মুম্বাইয়ে থাকেন।গত বছরের নভেম্বর মাস নাগাদ শিশুটি মুম্বাই থেকে কলকাতায় এসেছিল। কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু ও আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শিশুটির পরিস্থিতি দেখে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি করার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়।কী হয়েছে জানার জন্য শিশুটির লালারস সংগ্রহ করে পিসিআর চ্যানেলে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, শিশুটির হিউম্যান মেটানিউমো ভাইরাস পজিটিভ। পরবর্তীতে, ভেন্টিলেশন থেকে বের করেও প্রায় দিন দশেক তাকে পর্যবেক্ষণে রাখা হয়।এসএন পোদ্দার নামে আরেক চিকিৎসক জানান, যেহেতু এই মুহূর্তে এই ভাইরাসের কোনো টিকা নেই, তাই প্রতিরোধই একমাত্র পন্থা। হাই ফিভার (উচ্চমাত্রায় জ্বর), শ্বাসকষ্ট, কাশি, গায়ে ছোট ছোট দানা দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।প্রাথমিকভাবে কী করা যাবে সে বিষয়ে এই চিকিৎসক জানিয়েছেন, সাবান এবং পানি দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, বাড়ির বাইরে থেকে এসে সবসময় হাত স্যানিটাইজ করা আবশ্যক। সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। মূলত শিশু এবং প্রবীণ ব্যক্তিরাই এই ভাইরাসের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তবে ভয়ের কিছু নেই। এমন কোন উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।সূত্র: জাগো নিউজআইএ/ ০৬ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×