হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার নির্বাচনী মাঠে পরীমণি!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৮:২৯ অপরাহ্ন

বিয়ে করা ও সন্তানসম্ভবা হওয়ার আচানক খবর দিয়ে দেড় বছরের ছুটি নিয়েছিলেন পরীমণি। এমন ঘটনার ঘোর কাটতে না কাটতে মাত্র দুই দিনের মাথায় এলো আরেক খবর।

ছুটিতে থেকেই নির্বাচন করছেন এই নায়িকা। চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বুধবার (১২ জানুয়ারি) বিকালে পরীমণির মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে।

বিষয়টি নিশ্চিত করেছেন এই প্যানেলের অন্যতম সদস্য সাইমন, নিরবসহ অনেকেই। তারা জানান, মঙ্গলবার রাতেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন পরী। তবে শারীরিক পরিস্থিতির কারণে বুধবার নিজে এসে সেটি কমিশনে জমা দিতে পারেননি। প্যানেলের পক্ষ থেকে সেটি জমা দেওয়া হয়।

আগামী ২৮ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন পরীমণি।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

অতীত বিপদে সমিতিকে সেভাবে পাশে পাননি পরীমণি। উল্টো তার বিরুদ্ধেই অবস্থান নিতে দেখা গেছে মিশা-জায়েদ শাসনামলে। বিপরীতে অসহায় শিল্পীদের পাশে থাকার সুবাদে চলচ্চিত্রের তৃণমূল শিল্পীদের কাছে পরীমণি বেশ জনপ্রিয়। অভিনয়ে আসার পর থেকেই প্রতি বছর কোরবানি দিয়ে আসছিলেন এফডিসিতে। তাই ধারণা করা হচ্ছে, মাতৃত্বকালীন ছুটিতে থেকেও এই নির্বাচনে পরীমণি এগিয়ে থাকবেন সবচেয়ে।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

এদিকে ১০ জানুয়ারি পরী জানান, গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজকে। জানান সন্তানসম্ভবা হওয়ার খবরটিও।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার নির্বাচনী মাঠে পরীমণি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার নির্বাচনী মাঠে পরীমণি!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
বিয়ে করা ও সন্তানসম্ভবা হওয়ার আচানক খবর দিয়ে দেড় বছরের ছুটি নিয়েছিলেন পরীমণি। এমন ঘটনার ঘোর কাটতে না কাটতে মাত্র দুই দিনের মাথায় এলো আরেক খবর। ছুটিতে থেকেই নির্বাচন করছেন এই নায়িকা। চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বুধবার (১২ জানুয়ারি) বিকালে পরীমণির মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্যানেলের অন্যতম সদস্য সাইমন, নিরবসহ অনেকেই। তারা জানান, মঙ্গলবার রাতেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন পরী। তবে শারীরিক পরিস্থিতির কারণে বুধবার নিজে এসে সেটি কমিশনে জমা দিতে পারেননি। প্যানেলের পক্ষ থেকে সেটি জমা দেওয়া হয়। আগামী ২৮ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন পরীমণি। অতীত বিপদে সমিতিকে সেভাবে পাশে পাননি পরীমণি। উল্টো তার বিরুদ্ধেই অবস্থান নিতে দেখা গেছে মিশা-জায়েদ শাসনামলে। বিপরীতে অসহায় শিল্পীদের পাশে থাকার সুবাদে চলচ্চিত্রের তৃণমূল শিল্পীদের কাছে পরীমণি বেশ জনপ্রিয়। অভিনয়ে আসার পর থেকেই প্রতি বছর কোরবানি দিয়ে আসছিলেন এফডিসিতে। তাই ধারণা করা হচ্ছে, মাতৃত্বকালীন ছুটিতে থেকেও এই নির্বাচনে পরীমণি এগিয়ে থাকবেন সবচেয়ে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। এদিকে ১০ জানুয়ারি পরী জানান, গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজকে। জানান সন্তানসম্ভবা হওয়ার খবরটিও। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×