হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ২২ ডিসেম্বর – বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান বিমান কর্মকর্তা, খ্যাতিমান মুক্তিযোদ্ধা ও বীর উত্তম (অব.) এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকারকে পাঠানো এক শোকবার্তায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এয়ার ভাইস মার্শাল খন্দকারকে একজন অসাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

শোকবার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান এবং যুদ্ধোত্তর সময়ে বাংলাদেশ বিমান বাহিনী গড়ে তোলায় তার নেতৃত্ব ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) এ কে খন্দকার ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান। সাবেক এ এয়ার ভাইস মার্শাল পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ডিসেম্বর – বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান বিমান কর্মকর্তা, খ্যাতিমান মুক্তিযোদ্ধা ও বীর উত্তম (অব.) এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকারকে পাঠানো এক শোকবার্তায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এয়ার ভাইস মার্শাল খন্দকারকে একজন অসাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন।শোকবার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান এবং যুদ্ধোত্তর সময়ে বাংলাদেশ বিমান বাহিনী গড়ে তোলায় তার নেতৃত্ব ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) এ কে খন্দকার ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান। সাবেক এ এয়ার ভাইস মার্শাল পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×