হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসএসসিতে জেলার সেরা নির্বাচিত শিক্ষার্থী জয়া খাতুনকে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে ২০২৫ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সব বিষয়ে ১২৬৩ নম্বর পেয়ে ১৪ হাজার ৩৩৩ জন কৃতকার্য হওয়া শিক্ষার্থীর মধ্যে কক্সবাজার জেলার সেরা নির্বাচিত সেই অধম্য জয়া খাতুনকে সংর্বধনা দিয়েছেন নিজ বিদ্যালয় কতৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এসএসসি পরীক্ষায় জেলার সেরা শিক্ষার্থী জয়া খাতুনসহ জিপিএ ফাইভ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ ১৭ মেধাবী শিক্ষার্থীর সম্মানে নিজ বিদ্যালয়ের উদ্যোগে এই সংর্বধনার আয়োজন করা হয়।

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো: ফরিদ উদ্দীন।
এসময় প্রধান অতিথি বলেন, বিদ্যালয় থেকে দেয়া এই সম্মাননা সংবর্ধনা তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। শিক্ষক হিসেবে আমি গর্বিত, কারণ তোমাদের মধ্যে আমি আগামীর নেতৃত্ব দেখতে পাই। এই অর্জন হোক ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি শিক্ষার্থীদের বলেন, নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। নিজের চোখে দেখেছি, কীভাবে কিছু ছোট্ট ছোট্ট মুখ আজ বড় হয়ে উঠেছে মেধা, পরিশ্রম আর স্বপ্নের আলোয়। এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে নতুন করে দেখা করতে পেরে এবং সংবর্ধনা দিতে পেরে আমি সত্যিই গর্বিত। জীবন চলার পথে তোমরা ভালো কিছু কর, যার বদৌলতে বিদ্যালয়ের সম্মান মর্যাদা ও সুনাম ছড়িয়ে পড়বে, সেটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলফাজ আহমদ, শহীদুল হক হাসান, আবু শোয়াইব, আব্বাস আহমদ, সহকারী শিক্ষক মো: রাসেল উদ্দিন, সাইফুদ্দিন আহমদ মানিক ও আবদুল কাদের। এছাড়া অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চকরিয়া মা শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া, রেহেনা বেগম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ওসমান গনি।
অনুষ্ঠানে শিক্ষা জীবনের সাফল্যের গল্প তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভসহ সর্বোচ্চ নম্বর পেয়ে কক্সবাজার জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত জয়া খাতুন এবং জিপিএ ফাইভ অর্জনকারী মেধাবী ছাত্রী শিরিন শোভা।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পানা বড়ুয়া বলেন, বিদ্যালয়ের দেওয়া আজকের এই সংবর্ধনা তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটি হচ্ছে স্বীকৃতি। তোমরা পারো এবং ভবিষ্যতেও পারবে, এই অধম্য চেতনাকে বিকশিত করতে আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবন চলার পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে, যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম। তোমাদের এই সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি তোমাদের ভবিষ্যত নিয়েও আশাবাদী।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

প্রধান শিক্ষক পান্না বড়ুয়া বলেন, এখন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দক্ষ শিক্ষকদের নিয়ে পাঠদানের আন্তরিক পরিবেশ বিদ্যমান রয়েছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত সবার সহযোগিতা চাই। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক মহলের সক্রিয় সহযোগিতা মতামত আশা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায় এসএসসি পরীক্ষায় চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী ১৭ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। তৎমধ্যে সব বিষয়ে সর্বোচ্চ নাম্বারের অধিকারী কক্সবাজার জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত জয়া খাতুনকে নিজ বিদ্যালয় থেকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ দশ হাজার টাকা প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়েছে। প্রসঙ্গতঃ সেরা শিক্ষার্থী জয়া খাতুন এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৫তম স্থান অর্জন করেছেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসএসসিতে জেলার সেরা নির্বাচিত শিক্ষার্থী জয়া খাতুনকে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসএসসিতে জেলার সেরা নির্বাচিত শিক্ষার্থী জয়া খাতুনকে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে ২০২৫ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সব বিষয়ে ১২৬৩ নম্বর পেয়ে ১৪ হাজার ৩৩৩ জন কৃতকার্য হওয়া শিক্ষার্থীর মধ্যে কক্সবাজার জেলার সেরা নির্বাচিত সেই অধম্য জয়া খাতুনকে সংর্বধনা দিয়েছেন নিজ বিদ্যালয় কতৃপক্ষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এসএসসি পরীক্ষায় জেলার সেরা শিক্ষার্থী জয়া খাতুনসহ জিপিএ ফাইভ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ ১৭ মেধাবী শিক্ষার্থীর সম্মানে নিজ বিদ্যালয়ের উদ্যোগে এই সংর্বধনার আয়োজন করা হয়। চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো: ফরিদ উদ্দীন। এসময় প্রধান অতিথি বলেন, বিদ্যালয় থেকে দেয়া এই সম্মাননা সংবর্ধনা তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। শিক্ষক হিসেবে আমি গর্বিত, কারণ তোমাদের মধ্যে আমি আগামীর নেতৃত্ব দেখতে পাই। এই অর্জন হোক ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি শিক্ষার্থীদের বলেন, নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। নিজের চোখে দেখেছি, কীভাবে কিছু ছোট্ট ছোট্ট মুখ আজ বড় হয়ে উঠেছে মেধা, পরিশ্রম আর স্বপ্নের আলোয়। এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে নতুন করে দেখা করতে পেরে এবং সংবর্ধনা দিতে পেরে আমি সত্যিই গর্বিত। জীবন চলার পথে তোমরা ভালো কিছু কর, যার বদৌলতে বিদ্যালয়ের সম্মান মর্যাদা ও সুনাম ছড়িয়ে পড়বে, সেটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলফাজ আহমদ, শহীদুল হক হাসান, আবু শোয়াইব, আব্বাস আহমদ, সহকারী শিক্ষক মো: রাসেল উদ্দিন, সাইফুদ্দিন আহমদ মানিক ও আবদুল কাদের। এছাড়া অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চকরিয়া মা শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া, রেহেনা বেগম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ওসমান গনি। অনুষ্ঠানে শিক্ষা জীবনের সাফল্যের গল্প তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভসহ সর্বোচ্চ নম্বর পেয়ে কক্সবাজার জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত জয়া খাতুন এবং জিপিএ ফাইভ অর্জনকারী মেধাবী ছাত্রী শিরিন শোভা। অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পানা বড়ুয়া বলেন, বিদ্যালয়ের দেওয়া আজকের এই সংবর্ধনা তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটি হচ্ছে স্বীকৃতি। তোমরা পারো এবং ভবিষ্যতেও পারবে, এই অধম্য চেতনাকে বিকশিত করতে আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবন চলার পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে, যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম। তোমাদের এই সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি তোমাদের ভবিষ্যত নিয়েও আশাবাদী। প্রধান শিক্ষক পান্না বড়ুয়া বলেন, এখন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দক্ষ শিক্ষকদের নিয়ে পাঠদানের আন্তরিক পরিবেশ বিদ্যমান রয়েছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত সবার সহযোগিতা চাই। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক মহলের সক্রিয় সহযোগিতা মতামত আশা করেন। অনুষ্ঠানের শেষপর্যায় এসএসসি পরীক্ষায় চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী ১৭ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। তৎমধ্যে সব বিষয়ে সর্বোচ্চ নাম্বারের অধিকারী কক্সবাজার জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত জয়া খাতুনকে নিজ বিদ্যালয় থেকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ দশ হাজার টাকা প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়েছে। প্রসঙ্গতঃ সেরা শিক্ষার্থী জয়া খাতুন এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৫তম স্থান অর্জন করেছেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×