হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ অক্টোবর – গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আপনারা মান্নান সাহেবের মতো নিরেট ভদ্র মানুষকে গ্রেপ্তার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন।’

আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ অক্টোবর – গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আপনারা মান্নান সাহেবের মতো নিরেট ভদ্র মানুষকে গ্রেপ্তার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।’তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন।’আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×