হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমান উপকূলে ট্যাংকারে রহস্যজনক হা*মলা ও হরমুজ প্রণালিতে ইরানের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


মাস্কাট, ৭ জুলাই – ওমানের উপকূলীয় এলাকায় একটি বাণিজ্যিক ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের জাহাজ চলাচল ও পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল জাহাজটির বাম পাশে আঘাত হানলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

হামলার সময় জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছিল। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। বর্তমানে কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এই হামলার রেশ কাটতে না কাটতেই হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর কড়া নজরদারি ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, নির্ধারিত এবং অনুমোদিত পথ ছাড়া অন্য কোনোভাবে এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নৌ চলাচলের প্রোটোকল অমান্যকারী কোনো জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না বলেও তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সাম্প্রতিক এক বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরানের এই কঠোর অবস্থান সামনে এল।

বাহরাইনে আয়োজিত এক নিরাপত্তা সংলাপে আঞ্চলিক নেতারা হরমুজ প্রণালিতে বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার অঙ্গীকার করার পর ইরান এর সমালোচনা করে।

মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এই সমুদ্রপথ।

বর্তমানের এই অস্থিতিশীল পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনএন/ ৭ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ওমান উপকূলে ট্যাংকারে রহস্যজনক হা*মলা ও হরমুজ প্রণালিতে ইরানের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমান উপকূলে ট্যাংকারে রহস্যজনক হা*মলা ও হরমুজ প্রণালিতে ইরানের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাস্কাট, ৭ জুলাই – ওমানের উপকূলীয় এলাকায় একটি বাণিজ্যিক ট্যাংকারে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের জাহাজ চলাচল ও পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল জাহাজটির বাম পাশে আঘাত হানলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।হামলার সময় জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছিল। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। বর্তমানে কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।এই হামলার রেশ কাটতে না কাটতেই হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ওপর কড়া নজরদারি ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, নির্ধারিত এবং অনুমোদিত পথ ছাড়া অন্য কোনোভাবে এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নৌ চলাচলের প্রোটোকল অমান্যকারী কোনো জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না বলেও তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সাম্প্রতিক এক বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরানের এই কঠোর অবস্থান সামনে এল।বাহরাইনে আয়োজিত এক নিরাপত্তা সংলাপে আঞ্চলিক নেতারা হরমুজ প্রণালিতে বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার অঙ্গীকার করার পর ইরান এর সমালোচনা করে।মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এই সমুদ্রপথ।বর্তমানের এই অস্থিতিশীল পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এনএন/ ৭ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×