হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের ১০ উপজেলায় সম্মেলনের তারিখ জানালো কেন্দ্রীয় আওয়ামী লীগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ মার্চ ২০২২, ১০:৪৬ অপরাহ্ন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত চলবে এসব সম্মেলন।

বুধবার (৯ মার্চ) মোটেল উপলের জারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব উপজেলা ও পৌর শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত অনুযায়ী আগামী ২৪ মার্চ কক্সবাজার পৌর আওয়ামী লীগ, ২ এপ্রিল চকরিয়া উপজেলা, ১৫ মে কুতুবদিয়া উপজেলা, ১৬ মে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, ২১ মে টেকনাফ উপজেলা, ২২ মে মহেশখালী উপজেলা, ২৫ মে ঈদগাঁও উপজেলা, ২৬ মে সদর উপজেলা, ২৭ মে পেকুয়া উপজেলা এবং ২৮ মে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার সকল উপজেলায় তৃণমূলের বিরোধ নিষ্পত্তি করে দলকে শক্তিশালী করতেই সম্মেলন এবং কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের ১০ উপজেলায় সম্মেলনের তারিখ জানালো কেন্দ্রীয় আওয়ামী লীগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের ১০ উপজেলায় সম্মেলনের তারিখ জানালো কেন্দ্রীয় আওয়ামী লীগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ মার্চ ২০২২, ১০:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত চলবে এসব সম্মেলন। বুধবার (৯ মার্চ) মোটেল উপলের জারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব উপজেলা ও পৌর শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত অনুযায়ী আগামী ২৪ মার্চ কক্সবাজার পৌর আওয়ামী লীগ, ২ এপ্রিল চকরিয়া উপজেলা, ১৫ মে কুতুবদিয়া উপজেলা, ১৬ মে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, ২১ মে টেকনাফ উপজেলা, ২২ মে মহেশখালী উপজেলা, ২৫ মে ঈদগাঁও উপজেলা, ২৬ মে সদর উপজেলা, ২৭ মে পেকুয়া উপজেলা এবং ২৮ মে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার সকল উপজেলায় তৃণমূলের বিরোধ নিষ্পত্তি করে দলকে শক্তিশালী করতেই সম্মেলন এবং কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×