হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণসহ কাজের উদ্বোধন

এম জিয়াবুল হক, চক চকরিয়া ::

এম জিয়াবুল হক, চক চকরিয়া ::

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আগে থেকে স্থাপন করা হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।

এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন সদ্য নির্মিত নতুন উপজেলা পরিষদের সামনে (চকরিয়া মডেল মসজিদের পাশে) উপজেলা পরিষদের জায়গায় নতুন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম। তিনি বলেন, পুরানো উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণাধীন মডেল মসজিদের পেছনে পড়েছে। সেকারণে ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে আমরা নতুন উপজেলা পরিষদের সামনে স্থাপন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন করার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।
এই সিদ্ধান্তের সঙ্গে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি এবং চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত সকল সদস্যরা সমর্থন ও সদয় সম্মতি দিয়েছেন।

এরই আলোকে সোমবার ১৫ এপ্রিল দুপুরে চকরিয়া উপজেলা পরিষদে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

ইউএনও ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে জাগ্রত করতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন বাংলাদেশ বির্মিমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, তাঁর জীবন আর্দশ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপনে চকরিয়া উপজেলা পরিষদের জায়গায় এই উদোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ভাস্কর্য স্থাপনে নতুন স্থান নির্ধারণপুর্বক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা? ইউএনও)মো: ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, চকরিয়া পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণসহ কাজের উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণসহ কাজের উদ্বোধন

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চক চকরিয়া :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আগে থেকে স্থাপন করা হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন সদ্য নির্মিত নতুন উপজেলা পরিষদের সামনে (চকরিয়া মডেল মসজিদের পাশে) উপজেলা পরিষদের জায়গায় নতুন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম। তিনি বলেন, পুরানো উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণাধীন মডেল মসজিদের পেছনে পড়েছে। সেকারণে ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে আমরা নতুন উপজেলা পরিষদের সামনে স্থাপন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন করার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের সঙ্গে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি এবং চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত সকল সদস্যরা সমর্থন ও সদয় সম্মতি দিয়েছেন। এরই আলোকে সোমবার ১৫ এপ্রিল দুপুরে চকরিয়া উপজেলা পরিষদে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। ইউএনও ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে জাগ্রত করতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন বাংলাদেশ বির্মিমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, তাঁর জীবন আর্দশ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপনে চকরিয়া উপজেলা পরিষদের জায়গায় এই উদোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ভাস্কর্য স্থাপনে নতুন স্থান নির্ধারণপুর্বক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা? ইউএনও)মো: ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, চকরিয়া পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×