হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অপহৃত ২ যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (১৪ জুলাই) রাতে টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার যুবকরা হলো- চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীন ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম।

শনিবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীনকে ৯ জুলাই রাতে জলদী এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর মোবাইলফোনে পরিবারের তাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় মহিউদ্দীনের বাবা বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি করেন। এর সূত্র ধরে শুক্রবার রাতে টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

অপরদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম বাড়ি ফেরার পথে গত ৫ জুলাই নিখোঁজ হন। ৬ জুলাই তার স্ত্রীর মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দেনদরবার শেষে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দেবে বলে জানায়। মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে হত্যা করার হুমকি দেওয়া হয়। বিষয়টি আমাদের জানালে শুক্রবার রাতে উখিয়ার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার দুই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে অপহৃত ২ যুবক উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অপহৃত ২ যুবক উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (১৪ জুলাই) রাতে টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার যুবকরা হলো- চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীন ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম। শনিবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীনকে ৯ জুলাই রাতে জলদী এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর মোবাইলফোনে পরিবারের তাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় মহিউদ্দীনের বাবা বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি করেন। এর সূত্র ধরে শুক্রবার রাতে টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। অপরদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম বাড়ি ফেরার পথে গত ৫ জুলাই নিখোঁজ হন। ৬ জুলাই তার স্ত্রীর মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দেনদরবার শেষে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দেবে বলে জানায়। মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে হত্যা করার হুমকি দেওয়া হয়। বিষয়টি আমাদের জানালে শুক্রবার রাতে উখিয়ার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার দুই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×