হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ ১৯ জন ডাকাত আটক করা হয়েছে। অভিযানের সময় গোলাগুলিতে ডাকাত দলের সদস্য মোঃ আনিস, ৪০, গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রবিবার (১১ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের লকলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে ডাকাত সদস্য মোঃ আনিস গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর একটি বোট আটক করা হয়। তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। আহত ডাকাতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত ২টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ ১৯ জন ডাকাত আটক করা হয়েছে। অভিযানের সময় গোলাগুলিতে ডাকাত দলের সদস্য মোঃ আনিস, ৪০, গুলিবিদ্ধ হয়ে মারা যান। রবিবার (১১ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের লকলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে ডাকাত সদস্য মোঃ আনিস গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর একটি বোট আটক করা হয়। তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। আহত ডাকাতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত ২টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×