হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে আদালতের উদ্যোগে ১৩২ কোটি টাকার জব্দ মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নতুন বছরের শুরুতেই বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কক্সবাজার মাদকদ্রব্য আলামত ধ্বংস কমিটি। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্যে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২)। আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে জব্দ করা আলামত যাচাই-বাছাই শেষে বিধি মেনে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ২৬ লাখ ১৫ হাজার ৩৭৬টি ইয়াবা, ১০ কেজি ৭০৯ গ্রাম আইস, ১৬৩ বোতল ফেনসিডিল, ৪৫৫ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০০ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা এবং ১৩ বোতল বিদেশি মদ।

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ১০০ টাকা। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে জব্দ আলামত ধ্বংস করা হচ্ছে। এতে আদালতের আলামতাগারে জমে থাকা ঝুঁকিপূর্ণ দ্রব্য কমার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের বার্তা পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে আদালতের উদ্যোগে ১৩২ কোটি টাকার জব্দ মাদক ধ্বংস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে আদালতের উদ্যোগে ১৩২ কোটি টাকার জব্দ মাদক ধ্বংস

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Print Image
নতুন বছরের শুরুতেই বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কক্সবাজার মাদকদ্রব্য আলামত ধ্বংস কমিটি। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্যে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২)। আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে জব্দ করা আলামত যাচাই-বাছাই শেষে বিধি মেনে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ২৬ লাখ ১৫ হাজার ৩৭৬টি ইয়াবা, ১০ কেজি ৭০৯ গ্রাম আইস, ১৬৩ বোতল ফেনসিডিল, ৪৫৫ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০০ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা এবং ১৩ বোতল বিদেশি মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ১০০ টাকা। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে জব্দ আলামত ধ্বংস করা হচ্ছে। এতে আদালতের আলামতাগারে জমে থাকা ঝুঁকিপূর্ণ দ্রব্য কমার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের বার্তা পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×