হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারুয়াখালীতে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ : ডাকাত সর্দারসহ আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল :: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল সশস্ত্র ডাকাতদল।

পরিকল্পনা অনুযায়ী রাতে মানুষের বাড়িতে হানা দেয়ার কথা। কিন্তু ডাকাতদলের সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাদের ডাকাতি ভেস্তে দিল কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

রাত সাড়ে ৮টার দিকে উল্টাখালী ফকিরের কবরের বাজারের পশ্চিম পাশে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ওই সময় ডাকাত দলের সর্দার আবদুল আজিজকে জীবনের ঝঁুকি নিয়ে ধরে ফেলে অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

ডাকাত সর্দার কোন উপায় না পেয়ে পুলিশের এই চৌকষ কর্মকতার্কে অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। কিন্তু তবুও ছাড় পাইনি সে।

এসময় তাঁর আরেক সহযোগী সাইফুল ইসলাম গুলি করতে চাইলে এসআই মিঠুন তাকে ধরে ফেলে। এসআই মিঠুন এসময় আহত হয়। ডাকাত দলের সর্দার গ্রেফতার হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ২টি এলজি, ১টি বন্দুক, ১৫ রাউন্ড গুলি, কিরিচ, রামদা ও ছোরা উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১৪ আগস্ট) বিকালে সদর মডেল থানার হল রুমে প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এরা চিহ্নিত ডাকাত। আগেও তাঁরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি—ছিনতাই করেছে। তবে এবার পুলিশের জালে তাঁরা আটকে গেল।

প্রেস ব্রিফিংয়ে সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুই ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। এছাড়া পলাতক ডাকাতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভারুয়াখালীতে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ : ডাকাত সর্দারসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারুয়াখালীতে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ : ডাকাত সর্দারসহ আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল :: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল সশস্ত্র ডাকাতদল। পরিকল্পনা অনুযায়ী রাতে মানুষের বাড়িতে হানা দেয়ার কথা। কিন্তু ডাকাতদলের সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাদের ডাকাতি ভেস্তে দিল কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে উল্টাখালী ফকিরের কবরের বাজারের পশ্চিম পাশে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। ওই সময় ডাকাত দলের সর্দার আবদুল আজিজকে জীবনের ঝঁুকি নিয়ে ধরে ফেলে অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান। ডাকাত সর্দার কোন উপায় না পেয়ে পুলিশের এই চৌকষ কর্মকতার্কে অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। কিন্তু তবুও ছাড় পাইনি সে। এসময় তাঁর আরেক সহযোগী সাইফুল ইসলাম গুলি করতে চাইলে এসআই মিঠুন তাকে ধরে ফেলে। এসআই মিঠুন এসময় আহত হয়। ডাকাত দলের সর্দার গ্রেফতার হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি এলজি, ১টি বন্দুক, ১৫ রাউন্ড গুলি, কিরিচ, রামদা ও ছোরা উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১৪ আগস্ট) বিকালে সদর মডেল থানার হল রুমে প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এতে অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এরা চিহ্নিত ডাকাত। আগেও তাঁরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি—ছিনতাই করেছে। তবে এবার পুলিশের জালে তাঁরা আটকে গেল। প্রেস ব্রিফিংয়ে সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুই ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। এছাড়া পলাতক ডাকাতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×