আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যাংক ও এটিএম বুথগুলোতে লেনদেন বৃদ্ধি পায়। ফলে নগদ অর্থ পরিবহন, এটিএম বুথ ও ব্যাংক শাখার সার্বিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি।
তিনি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, সিসিটিভি কার্যকর রাখা, নিরাপত্তারক্ষীদের সতর্ক অবস্থানে থাকা এবং সন্দেহজনক ব্যক্তির গতিবিধির বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ঈদ উপলক্ষে আর্থিক লেনদেন নিরাপদ রাখা সম্ভব।
সভায় উপস্থিত কর্মকর্তারা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং আসন্ন ঈদ উদযাপনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপ গ্রহণে ঐক্যমত্য পোষণ করেন।




মন্তব্য করুন