হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয়জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন—জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)। এদের মধ্যে সবাই রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

এর আগে, গত ১৫ এপ্রিল কাজের সন্ধানে তারা সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল এবং পরিবার তাদের কোনো খোঁজ পাচ্ছিল না।

পরবর্তীতে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশের একটি দল দুই শ্রমিকের অবস্থান টেকনাফে শনাক্ত করে। সেখান থেকেই বাকিদের সন্ধান মেলে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ ঘটনায় নিখোঁজদের পরিবারে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ উদ্দিন জানায় তারা কর্মস্থলে পৌঁছেছে, কিন্তু এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এখন পুলিশ সবাইকে জীবিত উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয়জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন—জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)। এদের মধ্যে সবাই রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। এর আগে, গত ১৫ এপ্রিল কাজের সন্ধানে তারা সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল এবং পরিবার তাদের কোনো খোঁজ পাচ্ছিল না। পরবর্তীতে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশের একটি দল দুই শ্রমিকের অবস্থান টেকনাফে শনাক্ত করে। সেখান থেকেই বাকিদের সন্ধান মেলে। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ উদ্দিন জানায় তারা কর্মস্থলে পৌঁছেছে, কিন্তু এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এখন পুলিশ সবাইকে জীবিত উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×