হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ড

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

কক্সবাজার শহরের লালদীঘিরপাড় এলাকায় পরিত্যক্ত একটি ভবনের ছাদ থেকে পড়ে নুরুদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে।।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে শহরের ইডেন গার্ডেন সিটি মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত নুরুদ্দিন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

নিহতের ছোট ভাই আহনাফ জানান, ঘটনার রাতে তার ভাই ছয় বন্ধুর সঙ্গে ওই ভবনের ছাদে ছিলেন এবং তারা লুডু খেলছিলেন। হঠাৎ একজন বন্ধু চিৎকার করে বলে “পুলিশ আসছে”—এই খবরে সবাই দৌড়াতে শুরু করলে নুরুদ্দিন ছাদ থেকে নিচে পড়ে যান।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তবে পরিবারের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনাও রয়েছে। আহনাফ বলেন, “আমার ভাইকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার রাতে ছয় বন্ধু ভবনের ছাদে ওঠার পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর নুরুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ছাদে উপস্থিত অন্য পাঁচ বন্ধুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, “নিহতের পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করে মামলা করেনি। তবে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। ছাদে যারা ছিলেন, তাদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, লালদীঘিরপাড়ের পুরনো ইডেন গার্ডেন সিটি ভবনটি দীর্ঘদিন ধরে মামলার জটিলতায় পড়ে পরিত্যক্ত অবস্থায় আছে। নিচতলায় কিছু দোকান ও একটি ব্যাংক থাকলেও সন্ধ্যার পর থেকে ভবনটিতে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করে। অনেক সময় অচেনা যুবকরা সেখানে আড্ডা দিতে দেখা যায়, যা এলাকাবাসীর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ শুক্রবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের পরিবার এবং স্থানীয়রা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ড

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের লালদীঘিরপাড় এলাকায় পরিত্যক্ত একটি ভবনের ছাদ থেকে পড়ে নুরুদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে।। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে শহরের ইডেন গার্ডেন সিটি মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের ছেলে। নিহতের ছোট ভাই আহনাফ জানান, ঘটনার রাতে তার ভাই ছয় বন্ধুর সঙ্গে ওই ভবনের ছাদে ছিলেন এবং তারা লুডু খেলছিলেন। হঠাৎ একজন বন্ধু চিৎকার করে বলে “পুলিশ আসছে”—এই খবরে সবাই দৌড়াতে শুরু করলে নুরুদ্দিন ছাদ থেকে নিচে পড়ে যান। তবে পরিবারের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনাও রয়েছে। আহনাফ বলেন, “আমার ভাইকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।” নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার রাতে ছয় বন্ধু ভবনের ছাদে ওঠার পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর নুরুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ছাদে উপস্থিত অন্য পাঁচ বন্ধুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, “নিহতের পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করে মামলা করেনি। তবে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। ছাদে যারা ছিলেন, তাদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।” এদিকে স্থানীয়দের অভিযোগ, লালদীঘিরপাড়ের পুরনো ইডেন গার্ডেন সিটি ভবনটি দীর্ঘদিন ধরে মামলার জটিলতায় পড়ে পরিত্যক্ত অবস্থায় আছে। নিচতলায় কিছু দোকান ও একটি ব্যাংক থাকলেও সন্ধ্যার পর থেকে ভবনটিতে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করে। অনেক সময় অচেনা যুবকরা সেখানে আড্ডা দিতে দেখা যায়, যা এলাকাবাসীর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ শুক্রবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের পরিবার এবং স্থানীয়রা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×