হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পর্যটক আহত হওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ন

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ওয়াটার বাইক ধাক্কায় ফাহিম নামের এক পর্যটক আহত হন। এ ঘটনায় করা মামলায় আটজন জেট স্কি চালককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বুধবার থেকে সৈকতে জেট স্কি চলাচল বন্ধ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসলের সময় লাবণী পয়েন্টে বেপরোয়া জেট স্কির ধাক্কায় গুরুতর আহত হন ফাহিম ওয়াজেদ। তিনি সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ওই দিন রাতে আহত ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, পর্যটক আহতের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সৈকতে জেট স্কি চলাচল বন্ধ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মূলত সৈকতে ওয়াটার বাইক চলাচলের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। এ কারণে দুর্ঘটনার পর তারা নিজেরাই ওয়াটার বাইক চালানো বন্ধ রেখেছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

জেট স্কি চলাচল বন্ধ রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ঘটনার পর থেকে সৈকতে কোনো ওয়াটার বাইক নামতে দেওয়া হয়নি। কে আহত করেছে সেটা যতক্ষণ বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে পর্যটক আহত হওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পর্যটক আহত হওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ওয়াটার বাইক ধাক্কায় ফাহিম নামের এক পর্যটক আহত হন। এ ঘটনায় করা মামলায় আটজন জেট স্কি চালককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বুধবার থেকে সৈকতে জেট স্কি চলাচল বন্ধ করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসলের সময় লাবণী পয়েন্টে বেপরোয়া জেট স্কির ধাক্কায় গুরুতর আহত হন ফাহিম ওয়াজেদ। তিনি সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ওই দিন রাতে আহত ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলার সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, পর্যটক আহতের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। সৈকতে জেট স্কি চলাচল বন্ধ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মূলত সৈকতে ওয়াটার বাইক চলাচলের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। এ কারণে দুর্ঘটনার পর তারা নিজেরাই ওয়াটার বাইক চালানো বন্ধ রেখেছে। জেট স্কি চলাচল বন্ধ রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ঘটনার পর থেকে সৈকতে কোনো ওয়াটার বাইক নামতে দেওয়া হয়নি। কে আহত করেছে সেটা যতক্ষণ বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×