হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বাঘের বাচ্চা উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৭ পূর্বাহ্ন

টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের পার্শ্বে একটি আহত মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।

গত শনিবার বিকালে স্থানীয় সিপিজির সহযোগিতায় আহত অবস্থায় মেছো বাঘটি উদ্ধার করে বনবিভাগ। আহত বাঘটি উদ্ধারের পর প্রথমে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা শেষে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, আহত অবস্থায় মেছো বাঘটি স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে সিপিজির সহযোগিতায় মেছো বাঘটিকে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। এরপর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক এ হস্তান্তর করা হয়েছে।
হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তারেক রহমান জানান, আহত মেছো বাঘটি মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বাঘের বাচ্চা উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বাঘের বাচ্চা উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৭ পূর্বাহ্ন
Print Image
টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের পার্শ্বে একটি আহত মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। গত শনিবার বিকালে স্থানীয় সিপিজির সহযোগিতায় আহত অবস্থায় মেছো বাঘটি উদ্ধার করে বনবিভাগ। আহত বাঘটি উদ্ধারের পর প্রথমে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা শেষে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, আহত অবস্থায় মেছো বাঘটি স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে সিপিজির সহযোগিতায় মেছো বাঘটিকে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। এরপর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক এ হস্তান্তর করা হয়েছে। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তারেক রহমান জানান, আহত মেছো বাঘটি মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×