হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষের জের ধরে এবার শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। এ সময় পাশ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত কিছু লোক এসে বিএনপি কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে। এসময় কার্যালয়ের পাশে থাকা আমিন নামের এক জনের দোকানে হামলা করে। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের সড়কের পশ্চিমে অবস্থিত বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকাধিন হোটেল নিরিবিলি রস্তোঁরায়ও ভাংচুর চালানো হয়।
দোকানদার আমিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে এসে বিএনপি কার্যালয়ের পাশাপাশি তাঁর দোকানটি ভাংচুর করে। এসময় কিছু মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।

কক্সবাজার পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগের শীর্ষ নেতা একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। বিনা কারণে হঠাৎ হামলা করে কার্যালয় ভাংচুর ছাড়াও কিছু নিরীহ ব্যক্তির দোকান ভাংচুর করে। যা নিন্দনীয়। অথচ কক্সবাজারের পরিস্থিতি শান্ত। বিএনপি কোনভাবে চলমান আন্দোলনে জড়িত নয়।
এর আগে কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে মিছিল সহকারে গিয়ে জেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির কার্যালয় কার্যালয় সহ একটি মসজিদ, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকে মারধর কর ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষের জের ধরে এবার শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। এ সময় পাশ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত কিছু লোক এসে বিএনপি কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে। এসময় কার্যালয়ের পাশে থাকা আমিন নামের এক জনের দোকানে হামলা করে। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের সড়কের পশ্চিমে অবস্থিত বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকাধিন হোটেল নিরিবিলি রস্তোঁরায়ও ভাংচুর চালানো হয়। দোকানদার আমিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে এসে বিএনপি কার্যালয়ের পাশাপাশি তাঁর দোকানটি ভাংচুর করে। এসময় কিছু মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে। কক্সবাজার পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগের শীর্ষ নেতা একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। বিনা কারণে হঠাৎ হামলা করে কার্যালয় ভাংচুর ছাড়াও কিছু নিরীহ ব্যক্তির দোকান ভাংচুর করে। যা নিন্দনীয়। অথচ কক্সবাজারের পরিস্থিতি শান্ত। বিএনপি কোনভাবে চলমান আন্দোলনে জড়িত নয়। এর আগে কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে মিছিল সহকারে গিয়ে জেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির কার্যালয় কার্যালয় সহ একটি মসজিদ, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকে মারধর কর ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×