হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ায় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কক্সবাজারের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট এনামুল হক নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি আব্দুস সালামের গ্যারেজে রেখে বাসায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন, দুজন অজ্ঞাতনামা পুরুষ ও একজন নারী তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের অবস্থান শনাক্ত করে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

দীর্ঘ ২৪ ঘণ্টা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর র‍্যাব-১৫ এর একটি দল মঙ্গলবার রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিসহ রুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। সে নতুন বাহারছড়া এলাকার একরাম হোসেনের স্ত্রী।

অভিযানের সময় ওই বাড়িতে আরও একটি মোটরসাইকেল পাওয়া যায়। রুমা আক্তার সেটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, র‍্যাব সেটিও জব্দ করে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত রুমা আক্তারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ায় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কক্সবাজারের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গত ৬ আগস্ট এনামুল হক নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি আব্দুস সালামের গ্যারেজে রেখে বাসায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন, দুজন অজ্ঞাতনামা পুরুষ ও একজন নারী তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের অবস্থান শনাক্ত করে। দীর্ঘ ২৪ ঘণ্টা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর র‍্যাব-১৫ এর একটি দল মঙ্গলবার রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিসহ রুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। সে নতুন বাহারছড়া এলাকার একরাম হোসেনের স্ত্রী। অভিযানের সময় ওই বাড়িতে আরও একটি মোটরসাইকেল পাওয়া যায়। রুমা আক্তার সেটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, র‍্যাব সেটিও জব্দ করে। র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত রুমা আক্তারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×