হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সাইক্লোন মোকাবিলায় এডুকো-স্কাস’র সুরক্ষা ও সচেতনতা মূলক মহড়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ন

কক্সবাজারে সংঘটিত ঘন ঘন ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড মোকাবিলায় এই অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো ও সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ৪টি মহড়া (মক ড্রিল) সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে উখিয়া উপজেলা প্রশাসন, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস ইউনিট, ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাস’র সহযোগিতায় এডুকোর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহড়া কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকো বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম।

সিপিপি এর ডেপুটি ডিরেক্টর হাসানুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়া কার্যক্রমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল আলম ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার।

স্কাসের প্রকল্প সমন্বয়কারী তাজনীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও ইউএনডিপি’র উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন। এছাড়াও সচেনতা মূলক এই মহড়ায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনডিপি, কারিতাস বাংলাদেশ, রেড ক্রিসেন্টসহ দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ এবং এলাকার সাধারণ নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিপি’র উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু।

এই মহড়ায় সাইক্লোন ও অগ্নিকান্ডের সময় সাড়া প্রদান ও আত্মরক্ষার জন্য করণীয়সমূহ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

উপস্থিত কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা ৭ম শ্রেণীর ছাত্র আহনাফুল করিম হামীম বলেন, এরূপ মহড়া দেখালে আমরা ঘুর্ণিঝড়ের ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারব।বিপর্যয়ের সময় আমাদের কি করনীয় সে সম্পর্কে পরিবারকে জানাতে পারব।

উচ্চ ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পসমূহে অগ্নিকান্ডের ঘটনায় শিশু, কিশোর কিশোরীসহ সকল মানুষের সুরক্ষা নিশ্চিতে এবং সাইক্লোন ভূমিধ্বসসহ সকল ধরনের দূর্যোগ মোকাবিলায় ক্যাম্প ও হোস্ট কমিউনিটির মাঝে প্রতিরোধ ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন এডুকো ও স্কাস কর্তৃপক্ষ।

অনুষ্টানে উখিয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, যেহেতু কক্সবাজারে সাইক্লোন বা ভূমিধ্বসের ঘটনা প্রায়ই ঘটে থাকে সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।

ভৌগলিক অবস্থান ও পরিবেশগত বিপর্যয়ের কারনে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায়ই সাইক্লোন ও অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে।

উল্লেখ্য, চলতি বছর ৩টি সাইক্লোন, বেশ কয়েকটি নিম্নচাপ সংগঠিত হয়েছে এ এলাকায়। এছাড়া ছোট-বড় ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে সাইক্লোন মোকাবিলায় এডুকো-স্কাস’র সুরক্ষা ও সচেতনতা মূলক মহড়া সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সাইক্লোন মোকাবিলায় এডুকো-স্কাস’র সুরক্ষা ও সচেতনতা মূলক মহড়া সম্পন্ন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে সংঘটিত ঘন ঘন ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড মোকাবিলায় এই অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো ও সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ৪টি মহড়া (মক ড্রিল) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে উখিয়া উপজেলা প্রশাসন, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস ইউনিট, ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাস'র সহযোগিতায় এডুকোর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহড়া কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকো বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম। সিপিপি এর ডেপুটি ডিরেক্টর হাসানুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়া কার্যক্রমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল আলম ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার। স্কাসের প্রকল্প সমন্বয়কারী তাজনীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও ইউএনডিপি'র উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন। এছাড়াও সচেনতা মূলক এই মহড়ায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনডিপি, কারিতাস বাংলাদেশ, রেড ক্রিসেন্টসহ দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ এবং এলাকার সাধারণ নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিপি'র উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু। এই মহড়ায় সাইক্লোন ও অগ্নিকান্ডের সময় সাড়া প্রদান ও আত্মরক্ষার জন্য করণীয়সমূহ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। উপস্থিত কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা ৭ম শ্রেণীর ছাত্র আহনাফুল করিম হামীম বলেন, এরূপ মহড়া দেখালে আমরা ঘুর্ণিঝড়ের ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারব।বিপর্যয়ের সময় আমাদের কি করনীয় সে সম্পর্কে পরিবারকে জানাতে পারব। উচ্চ ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পসমূহে অগ্নিকান্ডের ঘটনায় শিশু, কিশোর কিশোরীসহ সকল মানুষের সুরক্ষা নিশ্চিতে এবং সাইক্লোন ভূমিধ্বসসহ সকল ধরনের দূর্যোগ মোকাবিলায় ক্যাম্প ও হোস্ট কমিউনিটির মাঝে প্রতিরোধ ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন এডুকো ও স্কাস কর্তৃপক্ষ। অনুষ্টানে উখিয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, যেহেতু কক্সবাজারে সাইক্লোন বা ভূমিধ্বসের ঘটনা প্রায়ই ঘটে থাকে সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি। ভৌগলিক অবস্থান ও পরিবেশগত বিপর্যয়ের কারনে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায়ই সাইক্লোন ও অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। উল্লেখ্য, চলতি বছর ৩টি সাইক্লোন, বেশ কয়েকটি নিম্নচাপ সংগঠিত হয়েছে এ এলাকায়। এছাড়া ছোট-বড় ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×