হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে রেললাইনে অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার রশিদনগরে ইউনিয়নের ইটভাটা সংলগ্ন রেললাইন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পায়। নিহত যুবকের দুটি পা বিচ্ছিন্ন ছিলো। এ কারণে ধারনা করা হচ্ছে, চলন্ত রেলে কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। এখনো কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রশিদনগরে রেললাইনে সকালে চেক লুঙ্গি ও সাদা রঙের শার্ট পরিহিত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রামু থানা পুলিশে খবর দেয়া হয়। সকাল ১১টায় রামু থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে রেললাইনে অজ্ঞাত যুবকের মরদেহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে রেললাইনে অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার রশিদনগরে ইউনিয়নের ইটভাটা সংলগ্ন রেললাইন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পায়। নিহত যুবকের দুটি পা বিচ্ছিন্ন ছিলো। এ কারণে ধারনা করা হচ্ছে, চলন্ত রেলে কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। এখনো কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, রশিদনগরে রেললাইনে সকালে চেক লুঙ্গি ও সাদা রঙের শার্ট পরিহিত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রামু থানা পুলিশে খবর দেয়া হয়। সকাল ১১টায় রামু থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×