হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

কক্সবাজারের তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলের পানিতে ডুবে সাফানা খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাফানা খান ঢাকা ওয়ারী গোলাপবাগের মনিরুজ্জামান খানের কন্যা।

জানা যায়, মনিরুজ্জান খান নামের এক পর্যটক দুপুরে স্ত্রী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে হোটেল ওশান প্যারাডাইসের ৫০৪ নং কক্ষে উঠেন। বিকালে তিনি হোটেলের সুইমিংপুলে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে অসাবধানতাবশত তার মেয়ে সাফানা খান সুইমিংপুলের পানিতে ডুবে যায়।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, ‘সুইমিংপুলে নামার আগে শিশুদের খেয়াল রাখার জন্য হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়। এ সংক্রান্ত সাইনবোর্ডও রয়েছে। তাঁরা দুপুরে এসে হোটেলের ৫০৪ নং কক্ষে ওঠেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বিকালে তাঁদের কন্যা সন্তানকে উপরে রেখেই সুইমিংপুলে নামেন। এতে অসাবধানতা বশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে হোটেলের স্টাফেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

এ বিষয়ে সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলের পানিতে ডুবে সাফানা খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাফানা খান ঢাকা ওয়ারী গোলাপবাগের মনিরুজ্জামান খানের কন্যা। জানা যায়, মনিরুজ্জান খান নামের এক পর্যটক দুপুরে স্ত্রী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে হোটেল ওশান প্যারাডাইসের ৫০৪ নং কক্ষে উঠেন। বিকালে তিনি হোটেলের সুইমিংপুলে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে অসাবধানতাবশত তার মেয়ে সাফানা খান সুইমিংপুলের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, ‘সুইমিংপুলে নামার আগে শিশুদের খেয়াল রাখার জন্য হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়। এ সংক্রান্ত সাইনবোর্ডও রয়েছে। তাঁরা দুপুরে এসে হোটেলের ৫০৪ নং কক্ষে ওঠেন। বিকালে তাঁদের কন্যা সন্তানকে উপরে রেখেই সুইমিংপুলে নামেন। এতে অসাবধানতা বশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে হোটেলের স্টাফেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’ এ বিষয়ে সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×