হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা…

কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা কক্সবাজার সদরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ২১আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ (জৌদ্দ) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তের এলাকা থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

আরও পড়ুন

কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা কক্সবাজার সদরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ২১আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ (জৌদ্দ) হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদরের ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তের এলাকা থেকে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×