কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ ২৩ মামলার পলাতক আসামি নুরুল কাদের ওরফে নুর কাদেরকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তার বিরুদ্ধে আদালতের জারি করা পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
শুক্রবার ২৪ জুলাই র্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার কুখ্যাত ডাকাত দলনেতা এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর কাদের সদর থানার উত্তরণ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
আটক নুরুল কাদের কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজারের সমিতিপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অস্ত্রের মহড়া, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
র্যাব-১৫-এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুর কাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে ২৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ ২৩ মামলার পলাতক আসামি নুরুল কাদের ওরফে নুর কাদেরকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্য। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন