হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার উপকূলে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম শাহাদাত হোছাইন (২৫)। তিনি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

কুতুবদিয়া ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে উপকূলের কাছে একটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন।

জলদস্যুরা ওই ট্রলারের একজনকে গুলি করে ট্রলারের বিভিন্ন সরঞ্জাম, মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এরপর ইঞ্জিন বিকল করে ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়। সন্ধ্যায় জেলেদের আরেকটি ট্রলার ওই এলাকা দিয়ে গেলে তাঁদের দেখতে পায়। পরে তাঁদের উদ্ধার করে উপকূলে আনা হয়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ একজনসহ জলদস্যুদের কবলে পড়া ১৯ জনকে উপকূলে আনা হয়েছে। পরে গুলিবিদ্ধ শাহাদাত হোছাইনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জলদস্যুদের কবলে পড়া ট্রলারটির মালিক উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী ঘাটের বাসিন্দা জসিম উদ্দিন। জানতে চাইলে তিনি বলেন, গত রোববার সকালে তাঁর মালিকানাধীন এফবি আজুফা নামের ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। এরপর গতকাল ওই জেলেরা জলদস্যুদের কবলে পড়েছেন।

কুতুবদিয়া উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, ‘গত দুই মাসে কুতুবদিয়ার ৫৫টি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। দস্যুরা জেলেদের আহরিত মাছ ও জাল লুট করছে। দস্যুদের গুলি ও পিটুনিতে অন্তত ৯ জেলে আহত হয়েছেন।

এ বিষয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। জলদস্যুদের ভয়ে উপজেলার কয়েকশ ট্রলারের জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছেন না।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার উপকূলে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার উপকূলে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Print Image
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম শাহাদাত হোছাইন (২৫)। তিনি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে। কুতুবদিয়া ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে উপকূলের কাছে একটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। জলদস্যুরা ওই ট্রলারের একজনকে গুলি করে ট্রলারের বিভিন্ন সরঞ্জাম, মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এরপর ইঞ্জিন বিকল করে ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়। সন্ধ্যায় জেলেদের আরেকটি ট্রলার ওই এলাকা দিয়ে গেলে তাঁদের দেখতে পায়। পরে তাঁদের উদ্ধার করে উপকূলে আনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ একজনসহ জলদস্যুদের কবলে পড়া ১৯ জনকে উপকূলে আনা হয়েছে। পরে গুলিবিদ্ধ শাহাদাত হোছাইনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জলদস্যুদের কবলে পড়া ট্রলারটির মালিক উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী ঘাটের বাসিন্দা জসিম উদ্দিন। জানতে চাইলে তিনি বলেন, গত রোববার সকালে তাঁর মালিকানাধীন এফবি আজুফা নামের ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। এরপর গতকাল ওই জেলেরা জলদস্যুদের কবলে পড়েছেন। কুতুবদিয়া উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, ‘গত দুই মাসে কুতুবদিয়ার ৫৫টি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। দস্যুরা জেলেদের আহরিত মাছ ও জাল লুট করছে। দস্যুদের গুলি ও পিটুনিতে অন্তত ৯ জেলে আহত হয়েছেন। এ বিষয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। জলদস্যুদের ভয়ে উপজেলার কয়েকশ ট্রলারের জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছেন না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×