হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার-টেকনাফ সীমান্তে চার অভিযানে ২ লাখ ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ৬২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এসময় মাদক পাচারের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করতে সক্ষম। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ২০ হাজার ইয়াবা:
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে পালংখালী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশাকে থামানো হয়। পরে চালকের আসনের নিচ থেকে কৌশলে লুকানো অবস্হায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অটোরিকশা চালক আব্দুন নুর (২৩) কে আটক করেন বিজিবি।

এ অভিযানে নেতৃত্ব দেন ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

টেকনাফে মাটি খুঁড়ে উদ্ধার ১ লাখ ২০ হাজার ইয়াবা:

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

একই দিন ভোরে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি-পুলিশ
নারকোটিক্স ডগ স্কোয়াড সহ যৌথ অভিযান চালিয়ে মো. ইসমাইল (৩২) নামে এক পাচারকারীকে আটক করেন। তার দেয়া তথ্য অনুযায়ী বসতঘরের পাশের মাটির নিচ থেকে মাদক উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়িতে টিনশেড বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা:
শনিবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া এলাকার একটি সেমিপাকা টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, “মাদকের শিকড় উপড়ে ফেলতে আরও অভিযান চলবে।”

রেজুখালে নারীর শরীরে লুকানো ইয়াবা

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশার যাত্রী শিল্পী আক্তার (২৮)–এর শরীর থেকে অভিনব কৌশলে লুকানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। শিল্পীর বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর-অমরাপুর গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান:
সব ঘটনায় বিজিবি ও পুলিশ জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার-টেকনাফ সীমান্তে চার অভিযানে ২ লাখ ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার-টেকনাফ সীমান্তে চার অভিযানে ২ লাখ ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ৬২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এসময় মাদক পাচারের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করতে সক্ষম। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ২০ হাজার ইয়াবা: শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে পালংখালী থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশাকে থামানো হয়। পরে চালকের আসনের নিচ থেকে কৌশলে লুকানো অবস্হায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অটোরিকশা চালক আব্দুন নুর (২৩) কে আটক করেন বিজিবি। এ অভিযানে নেতৃত্ব দেন ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। টেকনাফে মাটি খুঁড়ে উদ্ধার ১ লাখ ২০ হাজার ইয়াবা: একই দিন ভোরে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি-পুলিশ নারকোটিক্স ডগ স্কোয়াড সহ যৌথ অভিযান চালিয়ে মো. ইসমাইল (৩২) নামে এক পাচারকারীকে আটক করেন। তার দেয়া তথ্য অনুযায়ী বসতঘরের পাশের মাটির নিচ থেকে মাদক উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়িতে টিনশেড বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা: শনিবার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া এলাকার একটি সেমিপাকা টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, "মাদকের শিকড় উপড়ে ফেলতে আরও অভিযান চলবে।" রেজুখালে নারীর শরীরে লুকানো ইয়াবা শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশার যাত্রী শিল্পী আক্তার (২৮)–এর শরীর থেকে অভিনব কৌশলে লুকানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। শিল্পীর বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর-অমরাপুর গ্রামে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান: সব ঘটনায় বিজিবি ও পুলিশ জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×