হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা এনে ঢাকায় ধরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাদের পাকস্থলী থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে ওই এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের পাকস্থলীর ভেতর থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসি জানতে পেরেছে, গ্রেপ্তার দুজন সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাকস্থলীতে বহন করে ঢাকায় এনে মলত্যাগের মাধ্যমে বের করে বিভিন্ন মাদক কারবারীর কাছে বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা এনে ঢাকায় ধরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা এনে ঢাকায় ধরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Print Image
রাজধানীর শাহবাগ এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাদের পাকস্থলী থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে ওই এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের পাকস্থলীর ভেতর থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটিটিসি জানতে পেরেছে, গ্রেপ্তার দুজন সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাকস্থলীতে বহন করে ঢাকায় এনে মলত্যাগের মাধ্যমে বের করে বিভিন্ন মাদক কারবারীর কাছে বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×