হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার শহরে ১৯ মামলার আসামি মুন্না সহ গ্রেফতার ৩২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১০:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ মামলার মোট ৩২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন।বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার শহরে ১৯ মামলার আসামি মুন্না সহ গ্রেফতার ৩২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার শহরে ১৯ মামলার আসামি মুন্না সহ গ্রেফতার ৩২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১০:৫৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ মামলার মোট ৩২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন।বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×