হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সদর হাসপাতালে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা যুবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ মে ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

কক্সবাজার সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় ১০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে আটক হলেন দেলোয়ার হোসেন নামের এক যুবক।

রবিবার (১২ মে) দুপুর ২ টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার রামু চাকমারকুল দক্ষিণ শাহ অমজির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র।

কক্সবাজার সদর হাসপাতালের সুপার মং টিং ঞো বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালে বিভিন্ন পদে জনবল নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পদগুলোতে আবেদন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ মে) ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা। আটক হওয়া দেলোয়ার উপাল শরীফ নামে একজন প্রার্থীর হয়ে ভাইভা দিতে এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করলে তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সে স্বীকার করে, ১০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়ার এজাবত উল্লাহর পুত্র উপাল শরীফের হয়ে সে ভাইভা দিতে এসেছিল।’

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘যার জন্য সে প্রক্সি দিতে এসেছে তাকেও আইনের আওতায় আনা হবে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সদর হাসপাতালে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা যুবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সদর হাসপাতালে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা যুবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ মে ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় ১০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে আটক হলেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। রবিবার (১২ মে) দুপুর ২ টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার রামু চাকমারকুল দক্ষিণ শাহ অমজির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র। কক্সবাজার সদর হাসপাতালের সুপার মং টিং ঞো বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালে বিভিন্ন পদে জনবল নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পদগুলোতে আবেদন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ মে) ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা। আটক হওয়া দেলোয়ার উপাল শরীফ নামে একজন প্রার্থীর হয়ে ভাইভা দিতে এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করলে তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সে স্বীকার করে, ১০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়ার এজাবত উল্লাহর পুত্র উপাল শরীফের হয়ে সে ভাইভা দিতে এসেছিল।’ কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘যার জন্য সে প্রক্সি দিতে এসেছে তাকেও আইনের আওতায় আনা হবে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×