হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


কক্সবাজার, ১০ জানুয়ারি – কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

নিহতের পকেটে পাওয়া এনআইডির তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এ ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন সালাম নামে এক অটোরিকশাচালক। তিনি সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিগ্‌বিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে শনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১০ জানুয়ারি – কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।নিহতের পকেটে পাওয়া এনআইডির তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক।কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এ ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন সালাম নামে এক অটোরিকশাচালক। তিনি সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিগ্‌বিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে শনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×