হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার স্টেডিয়ামে হামলা, দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের ঘটনায় টিকিট এর দুই ইজারদারকে আসামী করে মামলা হয়েছে।

দুই ইজারাদার হলেন, মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্না। তারা দু’জনেই সাবেক ফুটবলার।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ৭শ জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন। শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি।

মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারের বরাত দিয়ে টিটিএনকে বলেন, মূলত ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারীর ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। যার কারণে ইজারাদার ও তাদের সহযোগীদের প্রত্যক্ষ মদদে-অব্যবস্থপনায় বীরশ্রেষ্ট মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনায় বেআইনী জনতাবদ্ধে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টি করে।

আরও পড়ুন

সল্টলেকে সেলেসাওদের জাদু: ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ক্রীড়া কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, দুই ইজারাদারসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন দুষ্কৃতিকারী দাঙ্গা হাঙ্গামা করে সরকারী কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা প্রদান, সরকারী কর্মচারীদের উপর আক্রমন করে গুরুতর জখম, অগ্নিসংযোগ, ভাংচুর সহ ক্ষতিসাধন করে।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করার কথা জানিয়েছেন ওসি ইলিয়াস খান।

মামলার সাক্ষি করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাত সদস্যকে।

গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার স্টেডিয়ামে হামলা, দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার স্টেডিয়ামে হামলা, দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের ঘটনায় টিকিট এর দুই ইজারদারকে আসামী করে মামলা হয়েছে। দুই ইজারাদার হলেন, মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্না। তারা দু'জনেই সাবেক ফুটবলার। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ৭শ জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন। শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি। মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারের বরাত দিয়ে টিটিএনকে বলেন, মূলত ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারীর ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। যার কারণে ইজারাদার ও তাদের সহযোগীদের প্রত্যক্ষ মদদে-অব্যবস্থপনায় বীরশ্রেষ্ট মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনায় বেআইনী জনতাবদ্ধে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টি করে। ক্রীড়া কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, দুই ইজারাদারসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন দুষ্কৃতিকারী দাঙ্গা হাঙ্গামা করে সরকারী কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা প্রদান, সরকারী কর্মচারীদের উপর আক্রমন করে গুরুতর জখম, অগ্নিসংযোগ, ভাংচুর সহ ক্ষতিসাধন করে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করার কথা জানিয়েছেন ওসি ইলিয়াস খান। মামলার সাক্ষি করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাত সদস্যকে। গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×