হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ১৫ ডিসেম্বর – ‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৫ ডিসেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অনুপ ঘোষালের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লেখেন, অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন অনুপ। মূলত নজরুলগীতি ও শ্যামাসংগীতের জন্য গানের ভুবনে প্রশংসিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

২০১১ সালে তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়ে জয় লাভ করেন তিনি। তবে এরপরে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এই শিল্পীর।

আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৫ ডিসেম্বর – ‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৫ ডিসেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। অনুপ ঘোষালের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লেখেন, অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন অনুপ। মূলত নজরুলগীতি ও শ্যামাসংগীতের জন্য গানের ভুবনে প্রশংসিত হয়েছিলেন তিনি। ২০১১ সালে তাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়ে জয় লাভ করেন তিনি। তবে এরপরে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এই শিল্পীর। আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×