ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি – পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।
এতে পুুলিশ ও রেঞ্জারসহ তিন ব্যক্তি মারা গেছে বলে সিন্ধ সরকারের একজন মুখপাত্র বলছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১১ জন।
তিনজন হামলাকারী নিহত হয়েছি বলে তিনি জানিয়েছেন।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বিবিসি সংবাদদাতারা বলছেন, সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে।
সংঘের্ষের সময় পুলিশ সদর দফতরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছিলেন এবং ভেতরে ঢোকার দরোজা অবরুদ্ধ রাখেন বলে জানা যায়।
বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে, করাচিতে পুলিশের সদর দফতর শারায় ফয়সাল রোডে।
এই সড়কের দু’দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
শহরের অন্যান্য এলাকা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। উদ্ধারকর্মীরাও সেখানে হাজির হয়।
পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, অন্তত সাত জন এই হামলার সাথে জড়িত ছিল। তবে সঠিক সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, এসময়ে শুধু নিন্দাই যথেষ্ট নয়।
এটি উদ্বেগজনক যে পেশোয়ার হামলার দুই বা তিন সপ্তাহের মধ্যে আরেকটি হামলার ঘটনা ঘটেছে, তিনি মন্তব্য করেন।
সূত্র: বিবিসি নিউজ বাংলা




মন্তব্য করুন