হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলাতলীর শর্মা কিং রেষ্টুরেন্টকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ নভেম্বর ২০২১, ০৮:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের কলাতলীর আলোচিত হোটেল লংবীচের সামনে শর্মা কিং রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল কক্সবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইমরান হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, কাস্টমারদের ঠকানো ও দুর্ব্যবহারের দায়ে এ রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ বাহারী রেষ্টুরেন্ট পর্যটন মৌসুমে পর্যটক আগমণের সুযোগে গলাকাটা ব্যবসা করছে।

জনাব ইমরান আরো বলেন, রান্না ঘরের নোংরা পরিবেশ, খাবারের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ সঠিকভাবে না থাকা এবং বিধি বহির্ভূত টেস্টিং সল্ট ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ঢাকার বনশ্রী থেকে আসা পর্যটক মারুফ ও জাকির জানান, প্রতিবছর কক্সবাজার আসলে শর্মা কিং রেষ্টুরেন্টে আমরা খায়। কিন্তু এবার আমাদের অর্ডার নেয়ার দুই ঘন্টা বসিয়ে রাখার পরেও খাবার দেয়নি। তাদের দুর্ব্যবহারের শিকার হয়ে ৬৪০ টাকা বিল দিয়ে না খেয়ে চলে যায়।

পর্যটক ও ক্রেতাদের অভিযোগ ছিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত দামের চেয়ে দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা ও যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং ভ্যাটের কথা বলে অধিকমূল্য আদায় করার।

অবশেষে এই গলাকাটা রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। হোটেল মোটেল জোনে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আনসার ব্যাটালিয়নের সদস্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলাতলীর শর্মা কিং রেষ্টুরেন্টকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলাতলীর শর্মা কিং রেষ্টুরেন্টকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর ২০২১, ০৮:৩১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কলাতলীর আলোচিত হোটেল লংবীচের সামনে শর্মা কিং রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল কক্সবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইমরান হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, কাস্টমারদের ঠকানো ও দুর্ব্যবহারের দায়ে এ রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ বাহারী রেষ্টুরেন্ট পর্যটন মৌসুমে পর্যটক আগমণের সুযোগে গলাকাটা ব্যবসা করছে। জনাব ইমরান আরো বলেন, রান্না ঘরের নোংরা পরিবেশ, খাবারের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ সঠিকভাবে না থাকা এবং বিধি বহির্ভূত টেস্টিং সল্ট ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়। ঢাকার বনশ্রী থেকে আসা পর্যটক মারুফ ও জাকির জানান, প্রতিবছর কক্সবাজার আসলে শর্মা কিং রেষ্টুরেন্টে আমরা খায়। কিন্তু এবার আমাদের অর্ডার নেয়ার দুই ঘন্টা বসিয়ে রাখার পরেও খাবার দেয়নি। তাদের দুর্ব্যবহারের শিকার হয়ে ৬৪০ টাকা বিল দিয়ে না খেয়ে চলে যায়। পর্যটক ও ক্রেতাদের অভিযোগ ছিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত দামের চেয়ে দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা ও যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং ভ্যাটের কথা বলে অধিকমূল্য আদায় করার। অবশেষে এই গলাকাটা রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। হোটেল মোটেল জোনে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে আনসার ব্যাটালিয়নের সদস্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×