হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলেজছাত্রকে তুলে নিয়ে আটকে রেখে বিয়ের চেষ্টা তরুণীর!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে এক কলেজছাত্রকে তিন দিন ধরে ঘরে আটকে রেখে জোরপূর্বক বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আকচা ভক্তিপুর মহল্লায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত বুধবার বিকেলে কলেজছাত্র মারুফ হোসেন তানোর পৌর এলাকার আকচা ভক্তিপুর মহল্লায় বন্ধু রাকিবের বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে রাকিবের বাড়িতে ওই তরুণী মারুফের সঙ্গে দেখা করতে যান। পরে তিনি প্রতিবেশীদের মাধ্যমে তাকে তুলে নিয়ে তার বাড়িতে আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মারুফ।

মারুফের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন।

ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান টাকার বিনিময়ে কলেজছাত্রকে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ঐ তরুণীর ঘরে বন্দি করে রাখেন বলে মারুফের পরিবারের অভিযোগ। পরে সন্ধ্যায় তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয় মাঠে মুনজুর রহমানের নেতৃত্বে সালিশি বৈঠকে ওই তরুণীকে বিয়ে করার সম্মতি দেয় মারুফ। কিন্তু পুলিশের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

ঐ তরুণী জানান, মারুফের সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছে। শারীরিক সম্পর্কও হয়েছে। তবে পুলিশি বাধায় তার সঙ্গে বিয়ে হয়নি।

ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান জানান, বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের কারণে সেটা সম্ভব হয়নি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিষয়টি সুরহার জন্য কাউন্সিলর মুনজুর রহমান দায়িত্ব নিয়েছেন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

কলেজছাত্রকে তুলে নিয়ে আটকে রেখে বিয়ের চেষ্টা তরুণীর!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলেজছাত্রকে তুলে নিয়ে আটকে রেখে বিয়ের চেষ্টা তরুণীর!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পূর্বাহ্ন
Print Image
রাজশাহীর তানোরে এক কলেজছাত্রকে তিন দিন ধরে ঘরে আটকে রেখে জোরপূর্বক বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আকচা ভক্তিপুর মহল্লায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। জানা গেছে, গত বুধবার বিকেলে কলেজছাত্র মারুফ হোসেন তানোর পৌর এলাকার আকচা ভক্তিপুর মহল্লায় বন্ধু রাকিবের বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে রাকিবের বাড়িতে ওই তরুণী মারুফের সঙ্গে দেখা করতে যান। পরে তিনি প্রতিবেশীদের মাধ্যমে তাকে তুলে নিয়ে তার বাড়িতে আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মারুফ। মারুফের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান টাকার বিনিময়ে কলেজছাত্রকে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ঐ তরুণীর ঘরে বন্দি করে রাখেন বলে মারুফের পরিবারের অভিযোগ। পরে সন্ধ্যায় তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয় মাঠে মুনজুর রহমানের নেতৃত্বে সালিশি বৈঠকে ওই তরুণীকে বিয়ে করার সম্মতি দেয় মারুফ। কিন্তু পুলিশের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়। ঐ তরুণী জানান, মারুফের সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছে। শারীরিক সম্পর্কও হয়েছে। তবে পুলিশি বাধায় তার সঙ্গে বিয়ে হয়নি। ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান জানান, বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশের কারণে সেটা সম্ভব হয়নি। তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিষয়টি সুরহার জন্য কাউন্সিলর মুনজুর রহমান দায়িত্ব নিয়েছেন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×