হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাকরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, আহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন




ঢাকা, ১৭ মার্চ – রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক রিকশাচালক রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামছিল। এসময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।

সোলেমান নামের এক অটোরিকশাচালক বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে এত বেপরোয়া গতিতে গাড়িটি নামছিল যে তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি রিকশাসহ দুই-একটি যানবাহনে গাড়িটির ধাক্কা লাগে। এ ঘটনায় দুইজন আহত হন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিরুল আমীন জানান, গুলিস্তানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়েছে। বাসটি একটি রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাকরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, আহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাকরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, আহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মার্চ – রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক রিকশাচালক রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামছিল। এসময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।সোলেমান নামের এক অটোরিকশাচালক বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে এত বেপরোয়া গতিতে গাড়িটি নামছিল যে তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি রিকশাসহ দুই-একটি যানবাহনে গাড়িটির ধাক্কা লাগে। এ ঘটনায় দুইজন আহত হন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিরুল আমীন জানান, গুলিস্তানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়েছে। বাসটি একটি রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×