হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাঞ্চনের প্রাক্তন স্ত্রীকে নববধূ বললেন, আমাদের উপর কুদৃষ্টি দেবেন না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি – দীর্ঘদিন গোপন প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৯ বছরের সংসার জীবনের ইতি টেনে শ্রীময়ীর গলায় মালা দিয়েছেন কাঞ্চন।

বিয়ের পরপরই প্রাক্তন স্বামীর আগামী জীবনের জন্য শুভকামনা জানান পিংকি। সেইসঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

পিংকি বলেন, ‘আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিন প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্পো মীরের ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কী হতে পারে। আমার মতে, ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, এই বেশ ভালো আছি।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

পিংকির এই বক্তব্যের কিছু অংশ পছন্দ হয়নি শ্রীময়ীর। বিশেষ করে বিয়েকে ‘সাহসী’ সিদ্ধান্ত বলায় তার উপর ক্ষেপেছেন কাঞ্চনপত্নী। শ্রীময়ীর ভাষায়— ‘আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো সাহসিকতা দেখানোর জন্য নয়। যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন, তারা নিজেদের মতো করে ভালো থাকুন, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না।’

পিংকির মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কাঞ্চন মল্লিকও। তার ভাষায়, ‘আমি কাকে বিয়ে করব তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তৃতীয় কোনো ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক, তা একদমই চাই না।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী-কাঞ্চন। এরপরই হানিমুনে উড়াল দিয়েছেন এই জুটি। যদিও আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন নবদম্পতি। শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে।

আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কাঞ্চনের প্রাক্তন স্ত্রীকে নববধূ বললেন, আমাদের উপর কুদৃষ্টি দেবেন না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাঞ্চনের প্রাক্তন স্ত্রীকে নববধূ বললেন, আমাদের উপর কুদৃষ্টি দেবেন না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৮ ফেব্রুয়ারি – দীর্ঘদিন গোপন প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৯ বছরের সংসার জীবনের ইতি টেনে শ্রীময়ীর গলায় মালা দিয়েছেন কাঞ্চন। বিয়ের পরপরই প্রাক্তন স্বামীর আগামী জীবনের জন্য শুভকামনা জানান পিংকি। সেইসঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। পিংকি বলেন, ‘আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিন প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্পো মীরের ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কী হতে পারে। আমার মতে, ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, এই বেশ ভালো আছি।’ পিংকির এই বক্তব্যের কিছু অংশ পছন্দ হয়নি শ্রীময়ীর। বিশেষ করে বিয়েকে ‘সাহসী’ সিদ্ধান্ত বলায় তার উপর ক্ষেপেছেন কাঞ্চনপত্নী। শ্রীময়ীর ভাষায়— ‘আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো সাহসিকতা দেখানোর জন্য নয়। যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন, তারা নিজেদের মতো করে ভালো থাকুন, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না।’ পিংকির মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কাঞ্চন মল্লিকও। তার ভাষায়, ‘আমি কাকে বিয়ে করব তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না। তৃতীয় কোনো ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক, তা একদমই চাই না।’ উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী-কাঞ্চন। এরপরই হানিমুনে উড়াল দিয়েছেন এই জুটি। যদিও আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন নবদম্পতি। শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে। আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×