হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাতারে অবস্থানরত হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর – কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে মঙ্গলবার বিমান হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান আরও তীব্র করার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ‘একতরফা আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছে। এই হামলা আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ এগিয়ে নেবে না বলেও উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের এ হামলার ব্যাপারে তিনি ‘খুবই অসন্তুষ্ট’ এবং বুধবার এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেবেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি এই ঘটনায় মোটেও খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। আমরা অবশ্যই চাই জিম্মিরা মুক্তি পাক, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তাতে আমরা খুশি নই।

ইসরায়েল এই হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করলেও কাতার তীব্র নিন্দা জানিয়ে একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, এই হামলা হামাস-ইসরায়েল শান্তি আলোচনাকে ব্যহত করবে। কারণ দীর্ঘদিন ধরে কাতার মধ্যস্থতা করে আসছে।

ট্রাম্প বলেছেন, হামাসকে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার এবং ওয়াশিংটনের প্রধান মিত্র উপসাগরীয় দেশ কাতারে এই হামলা চালানোয় তিনি দুঃখ প্রকাশ করেছেন। কাতারে দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে।

হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে রয়েছেন গাজার নির্বাসিত নেতা ও প্রধান আলোচক খালিল আল-হায়্যার ছেলে। হামাসের দাবি, ইসরায়েল ব্যর্থ হয়েছে কারণ এটি ছিল তাদের আলোচক দলকে হত্যার প্রচেষ্টা।

ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলার আগে যুক্তরাষ্ট্র সেনারা সতর্কবার্তা পেয়েছিল। তবে ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে এ তথ্য জানিয়েছিল কি না সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাতারে অবস্থানরত হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাতারে অবস্থানরত হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর – কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে মঙ্গলবার বিমান হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান আরও তীব্র করার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ‘একতরফা আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছে। এই হামলা আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ এগিয়ে নেবে না বলেও উল্লেখ করা হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের এ হামলার ব্যাপারে তিনি ‘খুবই অসন্তুষ্ট’ এবং বুধবার এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেবেন।ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি এই ঘটনায় মোটেও খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। আমরা অবশ্যই চাই জিম্মিরা মুক্তি পাক, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তাতে আমরা খুশি নই।ইসরায়েল এই হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করলেও কাতার তীব্র নিন্দা জানিয়ে একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেছেন, এই হামলা হামাস-ইসরায়েল শান্তি আলোচনাকে ব্যহত করবে। কারণ দীর্ঘদিন ধরে কাতার মধ্যস্থতা করে আসছে।ট্রাম্প বলেছেন, হামাসকে লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার এবং ওয়াশিংটনের প্রধান মিত্র উপসাগরীয় দেশ কাতারে এই হামলা চালানোয় তিনি দুঃখ প্রকাশ করেছেন। কাতারে দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে।হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছে। এর মধ্যে রয়েছেন গাজার নির্বাসিত নেতা ও প্রধান আলোচক খালিল আল-হায়্যার ছেলে। হামাসের দাবি, ইসরায়েল ব্যর্থ হয়েছে কারণ এটি ছিল তাদের আলোচক দলকে হত্যার প্রচেষ্টা।ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলার আগে যুক্তরাষ্ট্র সেনারা সতর্কবার্তা পেয়েছিল। তবে ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে এ তথ্য জানিয়েছিল কি না সে বিষয়ে কিছু বলেননি তিনি।সূত্র: জাগো নিউজএনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×