হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাতারে ফিনালিসিমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন


মাদ্রিদ, ৬ মার্চ – স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার কাঙ্ক্ষিত ফিনালিসিমা ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ নেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।

কাতারে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা থাকলেও আঞ্চলিক অস্থিরতার কারণে তা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে ইউরোপসেরা স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাতারে এই ম্যাচ আয়োজন এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর প্রতিক্রিয়ায় আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার জেরে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের টুর্নামেন্ট স্থগিত রেখেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বড় অংকের বিনিয়োগের কারণে কাতার দোহাতেই ম্যাচটি আয়োজন করতে আগ্রহী।

তবে ভেন্যু পরিবর্তন করতে হলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, উয়েফা, কনমেবল, ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মিলিত সম্মতির প্রয়োজন হবে। উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে এবং ম্যাচটি সফল করতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

বর্তমানে বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় না থাকলেও পরিস্থিতির কারণে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ম্যাচের বাকি আর মাত্র তিন সপ্তাহ। এছাড়া জুন ও জুলাই মাসে উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মার্চের আন্তর্জাতিক বিরতি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এম ম/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

কাতারে ফিনালিসিমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাতারে ফিনালিসিমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ৬ মার্চ – স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার কাঙ্ক্ষিত ফিনালিসিমা ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ নেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।কাতারে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা থাকলেও আঞ্চলিক অস্থিরতার কারণে তা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে ইউরোপসেরা স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল।তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাতারে এই ম্যাচ আয়োজন এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর প্রতিক্রিয়ায় আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার জেরে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের টুর্নামেন্ট স্থগিত রেখেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বড় অংকের বিনিয়োগের কারণে কাতার দোহাতেই ম্যাচটি আয়োজন করতে আগ্রহী।তবে ভেন্যু পরিবর্তন করতে হলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, উয়েফা, কনমেবল, ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মিলিত সম্মতির প্রয়োজন হবে। উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে এবং ম্যাচটি সফল করতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।বর্তমানে বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় না থাকলেও পরিস্থিতির কারণে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ম্যাচের বাকি আর মাত্র তিন সপ্তাহ। এছাড়া জুন ও জুলাই মাসে উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মার্চের আন্তর্জাতিক বিরতি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।এম ম/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×