হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাতারে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩১৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন


দোহা, ৯ মার্চ – বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অননুমোদিত ভিডিও ধারণ প্রচার এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তারা ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব গুজব ছড়িয়ে আসছিলেন।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সুনির্দিষ্ট পরিচয় বা ঠিক কী ধরনের তথ্য তারা প্রচার করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। কাতারের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন যেকোনো তথ্য বা গুজব ছড়ানোর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদমাধ্যম আল জাজিরা এবং এআরএন নিউজ সেন্টারের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

এস এম/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাতারে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩১৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাতারে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩১৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ৯ মার্চ – বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অননুমোদিত ভিডিও ধারণ প্রচার এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তারা ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব গুজব ছড়িয়ে আসছিলেন।তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সুনির্দিষ্ট পরিচয় বা ঠিক কী ধরনের তথ্য তারা প্রচার করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। কাতারের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন যেকোনো তথ্য বা গুজব ছড়ানোর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদমাধ্যম আল জাজিরা এবং এআরএন নিউজ সেন্টারের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।এস এম/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×