হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের লেদায় দুই ডাকাত অস্ত্র-গুলিসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২ মার্চ ২০২২, ০৮:১২ অপরাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ::

র‍্যাব-১৫ কক্সবাজারের টেকনাফের লেদা হতে চিন্তিত ডাকাত পুতিয়া গ্রুপের রোহিঙ্গাসহ দুই ডাকাত ৮টি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ আটক।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)।

আজ বুধবার দুপুর ১২টায় র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। অভিযানে আটক দুজনের কাছে থাকা বস্তা হতে ছয়টি একনলা বন্দুক, একটি থ্রিকোয়ার্টারগান, একটি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড গুলি, একটি ছোরা, একটি লোহার শেকল, একই রঙের পাঁচটি জামা, দুটি নেইম-প্লেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

খাইরুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন যে তাঁরা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের সহযোগী খায়রুল আমিনকে অস্ত্র ও গুলিসহ র‍্যাব আটক করার পর থেকে আতঙ্কিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা শুরু করেন আটকরা।
এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের লেদায় দুই ডাকাত অস্ত্র-গুলিসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের লেদায় দুই ডাকাত অস্ত্র-গুলিসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২ মার্চ ২০২২, ০৮:১২ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ:: র‍্যাব-১৫ কক্সবাজারের টেকনাফের লেদা হতে চিন্তিত ডাকাত পুতিয়া গ্রুপের রোহিঙ্গাসহ দুই ডাকাত ৮টি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ আটক। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। আজ বুধবার দুপুর ১২টায় র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। অভিযানে আটক দুজনের কাছে থাকা বস্তা হতে ছয়টি একনলা বন্দুক, একটি থ্রিকোয়ার্টারগান, একটি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড গুলি, একটি ছোরা, একটি লোহার শেকল, একই রঙের পাঁচটি জামা, দুটি নেইম-প্লেট উদ্ধার করা হয়েছে। খাইরুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন যে তাঁরা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের সহযোগী খায়রুল আমিনকে অস্ত্র ও গুলিসহ র‍্যাব আটক করার পর থেকে আতঙ্কিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা শুরু করেন আটকরা। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×